রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দমদম বিমানবন্দরে ATC ভবনে আগুন, বিমান চলাচলে কেমন প্রভাব পড়লো?

Published on: August 18, 2026
Kolkata Airport
---Advertisement---

ভোরের অন্ধকার কাটার আগেই (Kolkata Airport) দমদম বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় ছড়াল চাঞ্চল্য। মঙ্গলবার ভোর প্রায় ৪টে নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) ভবনের তিনতলায় আগুন লাগে। দ্রুত ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় ভবনের একাংশ। ঘটনায় আতঙ্ক তৈরি হলেও বিমান চলাচলে বড় কোনও প্রভাব পড়েনি বলে বিমানবন্দর সূত্রে খবর।

Kolkata Airport: তিনতলায় আচমকা আগুন

বিমানবন্দর কর্মীরাই প্রথম ATC ভবনে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। বিমানবন্দরে থাকা একটি দমকলের ইঞ্জিন প্রথমে আগুন নেভানোর কাজে নামে। পরে আরও দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘ চেষ্টার পর শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসে।

‘তেরঙ্গা লাইট’-এর তারে কী শর্ট সার্কিট?

(Kolkata Airport) বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় কোনও হতাহতের খবর নেই। বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি। দমকলের প্রাথমিক অনুমান, স্বাধীনতা দিবস উপলক্ষে ATC ভবনে লাগানো তেরঙ্গা টুনি লাইটের বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Kolkata Airport: স্বাভাবিক বিমান পরিষেবা

ATC ভবন বিমান চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামো। এখান থেকেই বিমান ওঠানামা, আকাশপথে চলাচল, উচ্চতা নিয়ন্ত্রণ এবং পাইলটদের সঙ্গে যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ কাজ পরিচালিত হয়। ফলে আগুনের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। যদিও বিমানবন্দর সূত্রে দাবি, ATC-র মূল পরিষেবায় বড় কোনও প্রভাব পড়েনি এবং বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে

অগ্নিকাণ্ডের পর দমকল ও বিমানবন্দর কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত শুরু করেছে। ভবনের বৈদ্যুতিক সংযোগ এবং অগ্নি-নিরাপত্তা ব্যবস্থাও পরীক্ষা করে দেখা হচ্ছে। গুরুত্বপূর্ণ এই পরিকাঠামোয় আগুন লাগার ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। (Kolkata Airport)

তারাপীঠ অগ্নিকাণ্ডে মৃত ৯, গ্রেফতার হোটেল মালিকের ছেলে


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “দমদম বিমানবন্দরে ATC ভবনে আগুন, বিমান চলাচলে কেমন প্রভাব পড়লো?”

Leave a Comment