রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাবার মৃত্যুর পরও অনড় হাফিজ, ক্ষতিপূরণ নয়, দাবি ‘বিশ্বমানের স্কুল’

Published on: August 18, 2026
CJP Supporter
---Advertisement---

[ছবি: এক্স]

বাঁকুড়ার ইন্দাসের করিশুন্ডা গ্রামের তরুণ (CJP Supporter) শেখ আবদুল হাফিজ পিতৃশোকের মধ্যেও শিক্ষার দাবিতে নিজের অবস্থান থেকে সরেননি। বাবাকে হারানোর পর তাঁর একটাই দাবি—বাংলার যে কোনও প্রান্তে বাবার নামে এমন একটি বিশ্বমানের স্কুল তৈরি হোক, যেখানে সব পড়ুয়া বিনামূল্যে উন্নত শিক্ষা পাবে।

হামলার ঘটনায় বাবার মৃত্যু

কয়েক দিন আগে (CJP Supporter) হাফিজের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যার বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে নিশানা করা হয়েছিল বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর বাবা শেখ মাফিক। হামলায় গুরুতর জখম হয়ে তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

CJP Supporter: আর্থিক সাহায্য নয়, স্কুলের দাবি

বাবার মৃত্যুর পর অনেকে সরকারি আর্থিক সাহায্য নেওয়ার পরামর্শ দিলেও তা প্রত্যাখ্যান করেছেন হাফিজ। সোমবার সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, “আমাদের কোনও আর্থিক সাহায্য দরকার নেই। সরকার যদি মনে করে আমাদের ক্ষতি হয়েছে, তাহলে বাবার নামে একটি বিশ্বমানের স্কুল তৈরি করুক। সেখানে যেন সবাই বিনামূল্যে ভালো শিক্ষা পায়।”

CJP Supporter: শিক্ষার দাবিতে দীর্ঘ আন্দোলন

হাফিজ দীর্ঘদিন ধরেই শিক্ষাব্যবস্থার পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচিতে যুক্ত। নিজের গ্রামের স্কুলের পরিকাঠামো উন্নয়ন নিয়েও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর অবস্থান সামাজিক মাধ্যমে প্রশংসা পেয়েছে।

পরিবারের পাশে বিভিন্ন সংগঠন

সোমবার (CJP Supporter) হাফিজের বাড়িতে যান ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা, CPM নেতা শতরূপ ঘোষ এবং প্রাক্তন SFI নেতা ময়ূখ বিশ্বাস। তাঁরা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ছেলেকে হারানোর শোকের মধ্যেও হাফিজের ঠাকুমা জাহানারা বেগমের মুখে শোনা যায়, “ইনকিলাব জিন্দাবাদ।” পরিবারের বক্তব্য, ব্যক্তিগত ক্ষতির ঊর্ধ্বে শিক্ষার অধিকার ও সমাজের উন্নয়নই এখন তাঁদের কাছে বড়। ঘটনার পর হাফিজের দাবি রাজ্যজুড়ে আলোচনায় এসেছে। এই দাবিকে ঘিরে শিক্ষার অধিকার নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

দমদম বিমানবন্দরে ATC ভবনে আগুন, বিমান চলাচলে কেমন প্রভাব পড়লো?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “বাবার মৃত্যুর পরও অনড় হাফিজ, ক্ষতিপূরণ নয়, দাবি ‘বিশ্বমানের স্কুল’”

  1. [4777]vipcuci Official Login | Best Online Slots Malaysia Fast Payout,vipcuci provides a secure official login for top online slots. Download the app to enjoy fast payouts and learn how to play baccarat. Join the action today! visit: vipcuci

    Reply

Leave a Comment