সপ্তাহের শুরুতেই ফের দুর্যোগের ভ্রুকুটি! উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। (Weather Update) সোমবার ভোর সাড়ে ৫টায় এর কেন্দ্র ছিল কলকাতার কাছাকাছি, ২২.৫° উত্তর অক্ষাংশ ও ৮৮.৩° পূর্ব দ্রাঘিমাংশে। সাতক্ষীরার ৮০ কিমি পশ্চিম-দক্ষিণ-পশ্চিম, বাঁকুড়ার ১৬০ কিমি দক্ষিণ-পূর্ব এবং বালেশ্বরের ১৮০ কিমি উত্তর-পূর্বে অবস্থান করছিল এটি। আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিমে সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট
(Weather Update) পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে; হাওয়ার দমকা গতি ৪৫-৫৫ কিমি হতে পারে।
Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে কী পরিস্থিতি?
শহরে আজ মেঘলা আকাশ, দফায় দফায় হালকা-মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ এক-দু’দফা তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও হতে পারে। মঙ্গলবারের পর বৃষ্টি কিছুটা কমতে পারে। সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ২২ মিমি এবং গত ২৪ ঘণ্টায় ৩৬.২ মিমি বৃষ্টি হয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ ২৭°, সর্বনিম্ন ২৪° সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আপেক্ষিক আর্দ্রতা ৮৩-৯৭ শতাংশ।
Weather Update: উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সম্ভাবনা বেশি। মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া হতে পারে।
তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধে ৭ মৃত্যু, কী করে ঘটল দুর্ঘটনা?









[1086]bd345 Official Login | সেরা অনলাইন ক্যাসিনো ও অ্যাপ ডাউনলোড,bd345 এর মাধ্যমে সেরা অনলাইন ক্যাসিনো গেম উপভোগ করুন। বিকাশ দিয়ে সহজে টাকা জমা দিন এবং অ্যাপটি ডাউনলোড করে আজই খেলা শুরু করুন। visit: bd345
[7248]goldsbet Official Login | বাংলাদেশে সেরা অনলাইন Casino এবং অ্যাপ,goldsbet-এ যোগ দিয়ে সেরা slots গেমের নিয়ম জানুন। বিকাশ দিয়ে সহজ পেমেন্ট এবং দ্রুত অ্যাপ ডাউনলোড করে আজই আপনার যাত্রা শুরু করুন। visit: goldsbet
[4163]v5bet | Link Vào Chính Thức – Hướng Dẫn Chơi Baccarat Online,v5bet cung cấp link truy cập chính thức, hỗ trợ tải app apk nhanh chóng và hướng dẫn nạp tiền casino qua Momo tiện lợi. Khám phá ngay để trải nghiệm dịch vụ chuyên nghiệp. visit: v5bet