ইন্দোনেশিয়ার বালির নীল আকাশের নিচে আঙুলে আংটি। পিছনে লেখা, ‘Will You Marry Me’। এমনই রোম্যান্টিক মুহূর্তের ছবি পোস্ট করে সোমবার অনুরাগীদের চমকে দিলেন কনটেন্ট ক্রিয়েটর প্রেরণা দাস। ছবি প্রকাশ্যে আসতেই লাইক, কমেন্টে ভরে গেল তাঁর সোশ্যাল মিডিয়া। তবে প্রশ্ন উঠল, সত্যিই কি বিয়ের পথে প্রেরণা? নাকি ফের কোনও শুটিংয়ের অংশ? (Prerana Das)

এ বার সত্যিই প্রেম নিবেদন
আগেও বিয়ের সাজে প্রেরণার ছবি ভাইরাল হয়েছিল। পরে জানা যায়, সেটি ছিল শুটিংয়ের অংশ। তাই এ বারও অনেকের মনে সন্দেহ তৈরি হয়। তবে প্রেরণা নিজেই সেই জল্পনায় ইতি টেনেছেন। ‘এই সময় অনলাইন’-কে তিনি জানিয়েছেন, এ বার কোনও শুটিং নয়। বালিতে তাঁকে সত্যিই বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। (Prerana Das)
এনগেজমেন্ট হয়েছে কি না, তা অবশ্য এখনই জানাতে চাননি প্রেরণা। তবে বিয়ের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছেন, খুব শীঘ্রই বিয়েও করবেন।

কে প্রেরণার প্রেমিক?
প্রেরণার প্রেমিকের নাম সার্থক গুপ্তা। পেশায় ব্যবসায়ী সার্থকের রেস্তোরাঁর ব্যবসা রয়েছে। প্রায় এক বছর আগে এক বন্ধুর মাধ্যমে দু’জনের পরিচয় হয়। সেখান থেকেই সম্পর্কের শুরু।
শহরের ব্যস্ততা থেকে দূরে ইন্দোনেশিয়ার বালিতে এই বিশেষ মুহূর্ত উদযাপন করেছেন তাঁরা। সেই মুহূর্তের ছবিই এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্র। (Prerana Das)
প্রেরণার আঙুলের আংটি এবং পিছনের ‘Will You Marry Me’ বার্তা দেখে অনুরাগীদের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। তবে বিয়ের দিনক্ষণ এখনও প্রকাশ্যে আনেননি তিনি। (Prerana Das)
আরও পড়ুন :- আজাদের চোখে জল, আমির-কিরণের মুখে দুশ্চিন্তা—কী হারাল খান পরিবার?













[4731]spinitcasino | Link Vào Chính Thức và Cách Chơi Baccarat Online,spinitcasino cung cấp link truy cập chính thức, hỗ trợ tải app APK nhanh chóng và hướng dẫn nạp tiền qua Momo tiện lợi. Khám phá ngay để trải nghiệm giải trí đỉnh cao! visit: spinitcasino