মোবাইল রিচার্জের খরচ বাড়ার চিন্তা এবার কিছুটা কমতে পারে Jio গ্রাহকদের। নতুন করে Jio Prime Membership ফিরিয়ে আনছে Reliance Jio। এবার এককালীন ৩০০ টাকা দিয়ে এই মেম্বারশিপ নিলে নির্দিষ্ট যোগ্য রিচার্জ প্ল্যানের বর্তমান দাম ৫ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত লক করে রাখার সুবিধা মিলবে। অর্থাৎ ভবিষ্যতে রিচার্জের দাম বাড়লেও প্রাইম মেম্বারশিপ প্ল্যানে পুরনো দামেই রিচার্জই করা যাবে।
কী এই Jio Prime?
Jio Prime হলো একটি ‘Price Lock’ Membership। আগামিকাল, ২০ অগস্ট ২০২৬ থেকে এই মেম্বারশিপের জন্য নাম নথিভুক্ত করা যাবে। একবার ৩০০ টাকা দিয়ে এই মেম্বারশিপ নেওয়ার পর যোগ্য Prime প্ল্যানগুলির দাম নির্দিষ্ট সময় পর্যন্ত লক থাকবে।
ধরা যাক, কোনও প্ল্যানের দাম এখন ২৯৯ টাকা। পরে সেই প্ল্যানের দাম বেড়ে ৩৪৯ হয়ে গেল। কিন্তু Prime সদস্যরা প্রযোজ্য শর্ত মেনে ৫ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত আগের লক করা দামেই সেই রিচার্জ করার সুবিধা পাবেন। মনে, বাকিদের তখন ওই একই প্ল্যান ৩৪৯ টাকা দিয়ে রিচার্জ করতে হলেও প্রাইম সদস্যদের জন্য সেটি ২৯৯ টাকাই থাকবে। (Jio Prime New Offer)
শুধু দাম লক নয়, মিলবে আরও সুবিধা
৬০০ টাকা পর্যন্ত ভাউচার:
Jio Prime সদস্যরা মোট ৬০০ টাকার ভাউচার পাওয়ার সুযোগ পাবেন। যোগ্য JioHome বা JioPC সংযোগের ক্ষেত্রে ৩০০ টাকা এবং Jio SIM রেফারেলের ক্ষেত্রেও ৩০০ টাকার ভাউচার পাওয়ার সুযোগ রয়েছে। তবে এর জন্য নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত থাকবে।
প্ল্যান বদলানোর সুবিধা:
Prime সদস্যরা প্ল্যানগুলির মধ্যে নিজেদের প্রয়োজন অনুযায়ী কিছু পরিবর্তন করতে পারবেন এবং তাতেও Price Lock সুবিধা বজায় থাকবে।
প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট:
Prime সদস্যদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাস্টমার সাপোর্ট দেওয়ার সুবিধাও রাখা হয়েছে।
নতুন পরিষেবায় আগে সুযোগ:
Jio-র নতুন কিছু পণ্য, পরিষেবা বা ট্রায়ালে সাধারণ গ্রাহকদের আগে Prime সদস্যরা সুযোগ পেতে পারেন।
WhatsApp-এ PAN বা Aadhar-এর ছবি পাঠাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ
কীভাবে নেওয়া যাবে এই মেম্বারশিপ?
Jio Prime Membership নেওয়া যাবে MyJio App, Jio.com এবং Jio Store-এর মাধ্যমে। Prepaid এবং Postpaid—দুই ধরনের গ্রাহকের জন্যই এই পরিষেবা থাকছে, তবে কোন প্ল্যানগুলি Price Lock-এর আওতায় থাকবে, তা Jio-র নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতার উপর নির্ভর করবে।
হঠাৎ কেন এখন এই অফার?
বর্তমানে ভারতে টেলিকম ক্ষেত্রে রিচার্জ প্লানের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ভারতের অন্যতম টেলকম সংস্থা Airtel তাদের রিচার্জের প্ল্যানে নানান পরিবর্তন এনেছে। আর এই পরিস্থিতিতে গ্রাহকদের রিচার্জের খরচ নিয়ন্ত্রণে রাখার সুযোগ দিতেই Jio Prime-এর এই নতুন উদ্যোগ। তাই যারা নিয়মিত Jio ব্যবহার করেন এবং ভবিষ্যতের সম্ভাব্য রিচার্জ মূল্যবৃদ্ধি এড়াতে চান, তাঁদের কাছে মাত্র ৩০০ টাকার এই মেম্বারশিপ বেশ আকর্ষণীয় হতে পারে। (Jio Prime New Offer)
তবে মনে রাখতে হবে, ৩০০ টাকা দিয়ে এই মেম্বারশিপ নিলেই যে Jio-র সব রিচার্জ প্ল্যানের দাম লক হবে এমন নয়। কোন প্ল্যান এই সুবিধার আওতায় রয়েছে এবং ভাউচার ব্যবহারের কী শর্ত রয়েছে, প্রাইম মেম্বারশিপ নেওয়ার আগে তা দেখে নেওয়াই ভালো।
কোন কোন ব্যবহারকারীর সুবিধা হবে?
আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, জিও চাইছে না কোনও ব্যবহারকারী তাদের কানেকশন থেকে বেরিয়ে যান। কারণ আপনি একবার ৩০০ টাকার প্রাইম রিচার্জ করলে এক বছর আপনাকে থাকতে হবে, নয়তো লস। পাশাপাশি আপনি যদি ৩০০ টাকার রিচার্জ করেন, তা হলে আগামী এক বছর আপনাকে রিচার্জ করতেই হবে, চাইলে আপনি রিচার্জ না করে থাকতে পারবেন না। যারা এক বছরের জন্য রিচার্জ করেন তাদের জন্য এটা খুব বেশি কার্যকর হবে না। যারা প্রতি মাসে বা তিন মাসে রিচার্জ করেন তাদের জন্য এটি বেশি কার্যকর হবে। আপাতত এটা প্রিপেইড গ্রাহকদের জন্য, পোস্টপেইড গ্রাহকদের ক্ষেত্রে এরকম কোনও নিয়ম আসছে কি না তা অবশ্য জানানো হয়নি। (Jio Prime New Offer)













1 thought on “৩০০ টাকা দিয়েই পান পুরনো দামে রিচার্জ, Jio Prime এনে চমক দিল রিলায়েন্স”