(Mobile Recharge Plan) মোবাইল রিচার্জে বড়সড় ধাক্কা আসতে পারে গ্রাহকদের জন্য। কোনও আনুষ্ঠানিক ট্যারিফ বৃদ্ধির ঘোষণা না থাকলেও একের পর এক সস্তা প্ল্যান বাজার থেকে সরিয়ে দিচ্ছে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি। ফলে একই সুবিধা পেতে এখন অনেক ক্ষেত্রেই বেশি টাকা গুনতে হচ্ছে। এর মধ্যেই ২০২৬ সালের অক্টোবর-ডিসেম্বরের মধ্যে আরও ১০-১৫ শতাংশ দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
Mobile Recharge Plan: সস্তা প্ল্যান সরাল এয়ারটেল
এয়ারটেল সম্প্রতি ২৪৯, ২৯৯, ৫৭৯, ৬১৯ এবং ৬৪৯ টাকার মতো একাধিক প্রিপেড প্ল্যান তালিকা থেকে বাদ দিয়েছে। আগে ২৯৯ টাকায় ২৮ দিন প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যেত। এখন একই সুবিধার জন্য গ্রাহককে ৩৪৯ টাকার প্ল্যান নিতে হচ্ছে। অর্থাৎ খরচ বেড়েছে প্রায় ১৬ শতাংশ। চুপি সাড়ে দাম বাড়ার এই প্রবণতাকে বলা হচ্ছে ‘নীরব মূল্যবৃদ্ধি’।
জিও-র নতুন কৌশল
অন্যদিকে জিও ফের চালু করেছে ‘জিও প্রাইম মেম্বারশিপ’। বছরে ৩০০ টাকা দিয়ে সদস্য হলে নির্দিষ্ট সময়ে ট্যারিফ বাড়লেও সেই সদস্যদের প্ল্যানের দাম বাড়বে না বলে জানানো হয়েছে। ফলে ভবিষ্যতে মূল্যবৃদ্ধি হলে এই সদস্যপদ কিছুটা সুরক্ষা দিতে পারে। (Mobile Recharge Plan)
Mobile Recharge Plan: অক্টোবরেই কি বাড়বে দাম?
বাজার গবেষণা ও ব্রোকারেজ রিপোর্টে ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ১০-১৫ শতাংশ ট্যারিফ বৃদ্ধির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে এটি এখনও পূর্বাভাস। জিও, এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া—কোনও সংস্থাই এখনও আনুষ্ঠানিকভাবে এমন মূল্যবৃদ্ধির ঘোষণা করেনি।
৩০০ টাকা দিয়েই পান পুরনো দামে রিচার্জ, Jio Prime এনে চমক দিল রিলায়েন্স













1 thought on “চুপিসারে বাড়ছে মোবাইলের খরচ, অক্টোবরেই ১০-১৫% দাম বাড়ার আশঙ্কা”