রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

“ট্রেড লাইসেন্স যে কেউ পেতে পারে, সব দেখা সম্ভব নয়”, হোটেলে অগ্নিকাণ্ডে সাফাই ফিরহাদের

Kolkata Fire
---Advertisement---

তারাপীঠের হোটেলের পরে, এবার জতুগৃহ নিউ মার্কেট! নিউ মার্কেটের ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুন ঝলসে মৃত্যু ৯ জনের। যারমধ্যে অধিকাংশেই বাংলাদেশি। বুধবার সকালে ঘটনাস্থলে যান রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই অগ্নিকাণ্ড নিয়ে তিনি প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দিকে আঙুল তোলেন। আর এই ঘটনায় সাফাই দিলেন রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী এবং কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Fire)।

Kolkata Fire: ‘এটা সম্পূর্ণ রাজনীতি’

ফিরহাদ (Kolkata Fire) বলেন, “এটা সম্পূর্ণ রাজনীতি। যখন আমরিতে অগ্নিকাণ্ড হয় আমরা রেসকিউ করেছি কিন্তু আমরা কারও উপর দায় চাপায়নি। তার আগে আমরা যখন বিরোধী ছিলাম তখন স্টিফেন কোর্টে আগুন লেগে অতগুলো মানুষ মারা গিয়েছিলেন। গোটা দেশে এটার একই নিয়ম থাকা উচিত। আমরা যখন সরকারে ছিলাম নির্বাচনের জন্য দু’মাস কেউ কাজ করতে পারিনি। আবার এই তিনমাস আমরা সরকারে নেই। প্রায় ৬ মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। উনি (অগ্নিমিত্রা পাল) এত দৌড়দৌড়ি করেন, এই হোটেলগুলিতে ঘুরতে পারতেন।”

তবে পুরমন্ত্রীকে আক্রমণ করলেও তিনি ট্রেড লাইসেন্সের ফাঁকটা তুলে ধরেন। বলেন, “ট্রেড লাইসেন্স এখন অনলাইনে। যে কেউ ট্রেড লাইসেন্স পেতে পারেন। ট্রেড লাইসেন্স পাওয়া মানেই যে বেআইনি কাজকর্ম করার অধিকার এসে গেল তা কখনই নয়। সুতরাং এই দোষ চাপানো বিষয় নিয়ে মানুষের জীবন বাঁচানো যাবে না।”

বর্তমান সরকারকে পরামর্শ দেন ফিরহাদ। বলেন, “মানুষের জীবন বাঁচাতে এসওপি তৈরি করতে হবে। এই সরকার সেটা করুক। এক বছর পর কোনও কিছু ঘটলে তখন রাস্তায় নেমে আমি দোষ দেব। এটায় কাজের কাজ কিছু হবে না। ঘটনা কীভাবে ঘটছে সেটা সরকারকে দেখতে হবে। এই ঘটনা অত্যন্ত দুঃখের। যারা হোটেল চালাবে তাদের কী কী পরামর্শ মেনে চলা উচিত তা ঠিক করতে হবে। শুধু হোটেল নয়, হাসপাতালগুলোও দেখা উচিত। আমি একটা কমিটি তৈরি করেছিলাম তাদের বলেছিলাম, থার্ড পার্টির একটা অডিট ফায়ার ডিপার্টমেন্ট থেকে করা উচিত এবং প্রতিবছরে অডিট না দিলে তাদের লাইসেন্স বাজেয়াপ্ত করে দেওয়া উচিত। সেই মতো কিছু রেস্টুরেন্টের হয়েছিল। তবে হোটেলের হয়েছিল কিনা জানি না।”

সরকারিস্তরে কর্মীর অভাব নিয়ে ফিরহাদ বলেন, “সরকারে পর্যাপ্ত কর্মী নেই, যে তারা বসে বসে নিজেরা চেক করবে। কিন্তু একটা থার্ড পার্টি যেমন বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে আর্কিটেকচার লাইসেন্স দেয়। সেই লাইসেন্সে বিশ্বাস করেই বিল্ডিং তৈরি হয়। ঠিক সেইমতোই ফায়ার ডিপার্টমেন্টেও একটা থার্ড পার্টি অডিট থাকা উচিত।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on ““ট্রেড লাইসেন্স যে কেউ পেতে পারে, সব দেখা সম্ভব নয়”, হোটেলে অগ্নিকাণ্ডে সাফাই ফিরহাদের”

Leave a Comment