রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

“ABVP স্বাধীন সংগঠন, BJP যুক্ত নয়”, যাদবপুরকাণ্ডে স্পষ্ট বার্তা শমীকের

Samik Bhattacharya
---Advertisement---

জিবি মিটিংকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে। ABVP ও SFI-এর সংঘর্ষে উত্তপ্ত রাজনীতি। এই পরিস্থিতিতে স্পষ্ট বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ABVP (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ) বিজেপির ছাত্র সংগঠন নয়, বরং একটি স্বাধীন ছাত্র সংগঠন। তাই ABVP-র অভ্যন্তরীণ বিষয় বা কর্মসূচিতে বিজেপি কোনও হস্তক্ষেপ করবে না। বৃহস্পতিবার এমনই স্পষ্ট বার্তা দিলেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

যাদবপুরকাণ্ডের এই আবহেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, “ABVP একটি স্বতন্ত্র সংগঠন। তাদের নিজস্ব নীতি, আদর্শ ও সাংগঠনিক কাঠামো রয়েছে। বিজেপি তাদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে না।”

শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, “BJP এবং ABVP-র আদর্শগত মিল থাকলেও সাংগঠনিকভাবে দুই সংগঠন সম্পূর্ণ আলাদা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সমস্যা, শিক্ষার মানোন্নয়ন এবং ছাত্রস্বার্থের দাবিতে ABVP দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। সেই কর্মসূচি তারা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালনা করে।”

রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, ABVP BJP-র ছাত্র শাখা হিসেবে কাজ করে। সেই অভিযোগ উড়িয়ে দিয়ে শমীক বলেন, “এ ধরনের মন্তব্য বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন সংগঠনের নিজস্ব স্বাধীনতা রয়েছে এবং ABVP-ও তার ব্যতিক্রম নয়।”

রাজ্যে আগামী দিনে ছাত্র রাজনীতি আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সেই পরিস্থিতিতে বিজেপির তরফে ABVP-র স্বাধীন অবস্থানকে সামনে আনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শমীকের এই মন্তব্যে বিজেপি ও ABVP-র সম্পর্ক নিয়ে চলা বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on ““ABVP স্বাধীন সংগঠন, BJP যুক্ত নয়”, যাদবপুরকাণ্ডে স্পষ্ট বার্তা শমীকের”

Leave a Comment