বুধবার রাতের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার দুপুরে ফের রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। (ABVP-SFI Clash) একদিকে ABVP-র মিছিল, অন্যদিকে SFI-সহ বাম ছাত্র সংগঠনের কর্মসূচি। দুই পক্ষ মুখোমুখি হওয়ার আশঙ্কায় পুলিশ মিছিল আটকে দিলে শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতর থেকে বাইরে থাকা জমায়েত লক্ষ্য করে ডিম ও জলের বোতল ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা, মোতায়েন করা হয় RAF ও কেন্দ্রীয় বাহিনীও।
ABVP-SFI Clash: ৪ নম্বর গেটের সামনে তুলকালাম
সকাল থেকেই ৮বি বাসস্ট্যান্ড ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় দুই পক্ষের জমায়েত ছিল। ABVP-র মূল মিছিল ছিল গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত। ঢাকুরিয়া ব্রিজের কাছে পুলিশ ব্যারিকেড দিলে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন ABVP কর্মীরা। অন্যদিকে, ৮বি থেকে SFI-র মিছিলও পুলিশ আটকে দেয়। দু’পক্ষের কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়।
Supporters of the Left backed students' unions and the Akhil Bharatiya Vidharthi Praishad held protests at Jadavpur University in Kolkata on Thursday.
— The Hindu (@the_hindu) August 20, 2026
📹@senjutiSGhttps://t.co/cR5mb0YKMp pic.twitter.com/n8XZA2qQZa
এদিকে ABVP-র কয়েকজন সদস্য বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে পৌঁছে পতাকা তোলেন। গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টার অভিযোগও ওঠে। বাইরে ABVP, ভিতরে SFI—মাঝখানে পুলিশ ও RAF। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অধ্যাপকেরা মানববন্ধন করে পড়ুয়াদের ঘিরে রাখেন।
“ABVP স্বাধীন সংগঠন, BJP যুক্ত নয়”, যাদবপুরকাণ্ডে স্পষ্ট বার্তা শমীকের
ABVP-SFI Clash: ডিম-বোতল ছোড়ার অভিযোগ
বিশ্ববিদ্যালয়ের বন্ধ গেটের ভিতর থেকে বাইরে থাকা জমায়েত লক্ষ্য করে ডিম ও জলের বোতল ছোড়ার অভিযোগ উঠেছে। SFI-র অভিযোগ, পুলিশ ABVP কর্মীদের ঢোকার ‘প্যাসেজ’ দিয়েছে। এমনকি ব্যাজহীন পুলিশকর্মী মোতায়েনের অভিযোগও উঠেছে। পুলিশের তরফে অবশ্য পরিস্থিতি নিয়ে এখনও বিস্তারিত মন্তব্য করা হয়নি।
Kolkata, West Bengal: Kolkata Police stopped the ABVP march near Jadavpur Police Station. ABVP students are gathered outside the Jadavpur University gate, while SFI students remain inside the campus pic.twitter.com/t0tSc1qwy8
— IANS (@ians_india) August 20, 2026
নেত্রী দীপ্সিতা ধরের ক্ষোভ
Jadavpur University Clash: Dipsita Dhar makes explosive remarks regarding the Jadavpur incident. pic.twitter.com/8BKLoWoU2w
— Bangla Hunt Official (@BanglaHunt) August 20, 2026
SFI নেত্রী দীপ্সিতা ধর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘‘এরা কাল রাতে কোথায় ছিল। আমরা শান্তিপূর্ণভাবে এগোচ্ছিলাম। শান্তিপূর্ণভাবেই অবস্থান চালিয়ে যাব।’’ সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যও ABVP-র বিরুদ্ধে অভিযোগ তোলেন। (ABVP-SFI Clash)
বুধবার রাতের সংঘর্ষের জের
বুধবার রাতে অরবিন্দ ভবনে FETSU-র জেনারেল বডির ঘিরে SFI-বাম ছাত্র সংগঠন ও ABVP-র মধ্যে বচসা থেকে হাতাহাতির অভিযোগ ওঠে। ABVP-র সভাপতি নিখিল দাস ও দীপ্তিমান কর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পাল্টা অভিযোগও ওঠে। ঘটনায় অরিত্র সরকার লিখিত অভিযোগ দায়ের করেন এবং ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানা গিয়েছে। রাতেই পুলিশ ক্যাম্পাসে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছেঁড়া ও পোড়া পোস্টার-ফেস্টুনও উদ্ধার হয়।
বৃহস্পতিবার সেই ঘটনার প্রতিবাদেই দুই পক্ষ পৃথক কর্মসূচি নেয়। (ABVP-SFI Clash) ফলে রাতের পর দুপুরেও যাদবপুরে ফের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক










1 thought on “রাতের সংঘর্ষের আঁচ দুপুরেও; ABVP-SFI মুখোমুখি সংঘর্ষে তুলকালাম যাদবপুর”