রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চার মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড, বিচারকের এজলাস থেকে সরল ১০০ খুনের মামলা

Published on: August 20, 2026
Ravi Kumar Diwakar
---Advertisement---

উত্তরপ্রদেশের মুজফফরনগরের ফাস্ট-ট্র্যাক আদালতে (Ravi Kumar Diwakar) গত চার মাসে ১০টি মামলায় ২২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সেই অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রবি কুমার দিওয়াকরের এজলাসে থেকে সরিয়ে দেওযা হলো প্রায় ১০০টি খুনের মামলা। বিচারক বীরেন্দ্র কুমার সিংয়ের এজলাসে সরিয়ে দেওয়া হয়েছে রবি কুমার দিওয়াকরের মামলাগুলি। আইনজীবী ও মামলাকারীদের মধ্যে ‘কঠোর সাজা’র আশঙ্কা তৈরি হওয়াই এর অন্যতম কারণ বলে জানিয়েছেন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ ত্যাগী।

Ravi Kumar Diwakar: কে এই রবি কুমার দিওয়াকর?

৪৬ বছরের বিচারক রবি কুমার দিওয়াকর লখনউয়ের বাসিন্দা। BCom ও LLM ডিগ্রিধারী তিনি ২০০৯ সালে আজমগড়ে অতিরিক্ত সিভিল জজ/দেওয়ানি বিচারক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৫ সালের মে-তে সুলতানপুরে সিভিল জজ এবং পাঁচ মাস পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হন। ২০২২ সালে বারাণসীর জ্ঞানব্যাপী চত্বরে ভিডিয়োগ্রাফি সমীক্ষার নির্দেশ দিয়েও তিনি খবরের শিরোনামে আসেন। ২০২৫ সালের নভেম্বর থেকে মুজফফরনগরে অতিরিক্ত জেলা ও সিভিল বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Ravi Kumar Diwakar: একাধিক মামলায় মৃত্যুদণ্ড

১৩ অগস্ট ২০১৪ সালে পুরনো হত্যা মামলায়, উত্তরপ্রদেশের শামলী জেলার পবন কুমারকে হত্যার দায়ে রামবীর, রাজীব, রাহুল ও হরেন্দ্র কুমারকে মৃত্যুদণ্ড ও ১.৭০ লক্ষ টাকা জরিমানা করেন। ১২ অগস্ট ১৯৯৯ সালে ৫ লক্ষ টাকা মুক্তিপণের জন্য কাঠ ব্যবসায়ী সেলিমকে অপহরণ ও গলা কেটে হত্যার ঘটনায় শাহনওয়াজকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।

১৭ জুলাই শামলি জেলায় ২০১১ সালের ডাকাতির চেষ্টায় কৃষক রাজ সিংকে হত্যার ঘটনায় চারজনকে, ৬ জুলাই ২০১০ সালের পঞ্চায়েত-শত্রুতার খুনে প্রাক্তন প্রধান প্রমোদ ও সহযোগী সহদেবকে ‘বিরলতমের মধ্যে বিরল’ বলে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আরও সাজা

(Ravi Kumar Diwakar) ২ জুলাই, ২০২০ সালের কর্তব্যরত হোমগার্ড রতিরামকে ছুরি মেরে হত্যার ঘটনায় দীপককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০ জুন রাজেন্দ্র সাইনি হত্যায় গজেন্দ্র ও রামকিরণ, ৩০ মে ২০১১ সালের রাজেশ দেবী ও তাঁর ছয় বছরের ছেলে হিমাংশুকে ইট দিয়ে হত্যার ঘটনায় রহিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

২০১৯ সালের হত্যা মামলা

২৮ এপ্রিল ২০১৯ সালের হত্যা মামলায় এক মহিলা ও তাঁর তিন ছেলেকেও মৃত্যুদণ্ড দেন তিনি। (Ravi Kumar Diwakar) ৬ এপ্রিল একই বছরের ৪৫ লক্ষ টাকা নিয়ে ঝামেলার জন্য আইনজীবী মহম্মদ সামিরকে অপহরণ ও হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রাতের সংঘর্ষের আঁচ দুপুরেও; ABVP-SFI মুখোমুখি সংঘর্ষে তুলকালাম যাদবপুর


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “চার মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড, বিচারকের এজলাস থেকে সরল ১০০ খুনের মামলা”

Leave a Comment