ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের বিস্তৃর্ণ অঞ্চলে। বৃহস্পতিবার আকাশপথে সবংয়ের বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আকাশপথে ঘাটাল, আরামবাগ, সবংয়ের পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।
Suvendu Adhikari: ক্ষতিগ্রস্তদের পাশে মুখ্যমন্ত্রী
বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘এই বৈঠকে গোটা জেলারই সকলে ছিলেন। জেলাশাসক, জেলা পুলিশ সুপার, সিএমওএইচ, এখানে প্রায় ৭ থেকে ৮ জন বিধায়ক ছিলেন। কী করতে হবে সম্পূর্ণ বলে গেছি। বিধায়করাও খুব খুশি। আমি তো আসবই। রাজেশ মাহাতো, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীকে রেখে গেলাম এখানে। উনি আরও ২ দিন থাকবেন সবাইকে বাড়ি না পৌঁছে দেওয়া পর্যন্ত। কারণ ৫০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যা পরিস্থিতিতে। এখনও ক্যাম্পে ৪-৫ হাজার লোক রয়েছেন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যাকে যা বলার বলে দিয়েছি।’
ভারী বর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম মেদিনীপুরের সবং। সবং-এ জেলাশাসক ও বিধায়কদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিরকারী। এদিন মুখ্যমন্ত্রী আকাশপথে পশ্চিম মেদিনীপুর জেলার ৫টি গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন।
তিনি জানিয়েছেন, ‘এখনও প্রায় ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। সব দফতরের আধিকারিকেরাই এই বৈঠকে উপস্থিত ছিলেন। সব সার্ভে আমরা করেছি। সরকারের তরফে সব চেষ্টা করা হচ্ছে। এছাড়াও চাষের জমি নষ্ট হওয়ার ফলে যে সমস্ত চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা এদিন থেকেই আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী শস্য বিমা যোজনায়।’
একই পরিস্থিতি হুগলির আরামবাগেও। সবং থেকে আরামবাগে যান মুখ্যমন্ত্রী। সেখানে সরকারি আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।









1 thought on “প্লাবিত সবং, আকাশপথে পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস”