রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দিল্লিতে ছাত্র-বিক্ষোভ চলাকালীন পুলিশের ভূমিকা কী ছিল? তদন্ত কমিটি গড়ল সুপ্রিম কোর্ট

supreme court
---Advertisement---

NEET-এর প্রশ্নপত্র বিতর্ক নিয়ে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ চলাকালীন ছাত্র বিক্ষোভের সময় হিংসা এবং পুলিশের পদক্ষেপের অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগ খতিয়ে দেখবে সুপ্রিম কোর্টের তৈরি করা তদন্ত কমিটি। পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। এই কমিটিকে নেতৃত্ব দেবেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডি। তাঁর সঙ্গে রয়েছেন চারজন প্রাক্তন বিচারপতি ও বর্ষীয়ান পুলিশ আধিকারিকরাও (supreme court)।

supreme court: কারা কারা রয়েছেন তদন্ত কমিটিতে?

প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডি ছাড়াও প্যানেলে রয়েছেন পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রবি শঙ্কর ঝাঁ, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারক শৈলেন্দ্র কৌর, প্রাক্তন সিবিআই ডিরেক্টর ঋষি কুমার শুক্লা এবং মেঘালয়ের প্রাক্তন ডিজিপি এল আর বিষ্ণোই। এই তদন্ত কমিটির দায়িত্ব, বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ, লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস কোন কোন ক্ষেত্রে ব্যবহার তা খতিয়ে দেখা। পাশাপাশি বিক্ষোভ চলাকালীন মহিলাদের হেনস্তা ও যৌন নিপীড়নের অভিযোগগুলি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করবে এই কমিটি। আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছিল কি না, তাও তদন্ত করা হবে।

পাশাপাশি, বিক্ষোভের সময়ের CCTV ফুটেজ, ক্যামেরার রেকর্ড এবং PCR কলের তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে, বিক্ষোভকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার নির্দেশ এবং তা প্রকাশ্যে আনার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, সদস্যদের দক্ষতা, অভিজ্ঞতা ও বৈচিত্র্যের কথা মাথায় রেখেই এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আদালত আস্থা, প্যানেলের সুপারিশগুলি সামগ্রিকভাবে আদালতকে সহায়তা করবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “দিল্লিতে ছাত্র-বিক্ষোভ চলাকালীন পুলিশের ভূমিকা কী ছিল? তদন্ত কমিটি গড়ল সুপ্রিম কোর্ট”

Leave a Comment