রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৬,৫৩৬ মিটারের অজানা চ্যাং চেনমো শৃঙ্গে বাঙালির অভিযান, ইতিহাস গড়তে চলেছে ‘সোনারপুর আরোহী’

Published on: August 20, 2026
Chang Chenmo Kangri Expedition
---Advertisement---

এবার লাদাখের দুর্গম ও প্রায় অনাবিষ্কৃত নতুন ইতিহাসের স্বপ্নের হাতছানি। পর্বতারোহণ সংস্থা সোনারপুর আরোহী পা বাড়াচ্ছে (Chang Chenmo Kangri Expedition) চ্যাং চেনমো কাংরি—৬,৫৩৬ মিটার উচ্চতার এক অনারোহিত শৃঙ্গের দিকে। প্যাংগং লেকের উত্তর-পূর্বে, কারাকোরাম রেঞ্জের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত এই অঞ্চলে সফল হলে এটিই হবে শৃঙ্গটির প্রথম আরোহণ এবং চ্যাং চেনমো উপত্যকার অন্বেষণ।

Chang Chenmo Kangri Expedition: অজানার পথে পাড়ি

Chang Chenmo Kangri Expedition 1

দলের লক্ষ্য শুধু শৃঙ্গ জয় নয়; নতুন ক্লাইম্বিং রুট, অনারোহিত শৃঙ্গ ও অজানা তথ্য সংগ্রহ করে ভারতীয় হিমালয়ের পর্বতারোহণ মানচিত্র আরও সমৃদ্ধ করা। তিব্বতি ভাষায় ‘Chang’ অর্থ উত্তর, ‘Chenmo’ অর্থ বৃহৎ—অর্থাৎ ‘Great Northern Valley’; ‘Chang Chenmo Kangri’ মানে ‘Great Northern Snowy Mountain’।

সীমান্তের বিস্মৃত ভূখণ্ড

ভারতের সুদূর উত্তর সীমান্তে আকসাই চিন-সংলগ্ন এই উপত্যকা গালওয়ান উপত্যকার দক্ষিণে। একসময় ভারত-ইয়ারকন্দ (বর্তমান শিনজিয়াং) সংযোগকারী ঐতিহাসিক সিল্ক রুট এই অঞ্চলের পাশ দিয়ে যেত। উনিশ শতকের শেষভাগে সেই বাণিজ্যপথের পতনের পর এলাকা বিস্মৃত হয়ে পড়ে। আজও অসংখ্য অনামা, অনারোহিত শৃঙ্গ রয়েছে; স্যাটেলাইট ছবি ও 3D ভূপ্রকৃতির ছবির সাহায্যেই হচ্ছে রুট পরিকল্পনা। (Chang Chenmo Kangri Expedition)

শেরপা-গাইড ছাড়াই

(Chang Chenmo Kangri Expedition) অভিযানটি হবে মূলত স্বনির্ভর অভিযান—শেরপা বা উচ্চতাভিত্তিক গাইড ছাড়াই অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা, বিচারবোধ ও দলগত সমন্বয়ের উপর নির্ভর করবে দল।

Chang Chenmo Kangri Expedition: ১৫ পর্বতারোহীর দল

Chang Chenmo Kangri

নেতৃত্বে এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা আরোহী রুদ্র প্রসাদ হালদার। সঙ্গে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী সত্যরূপ সিদ্ধান্ত এবং অনিন্দ্য মুখোপাধ্যায়। দলে নৈতিক নস্কর, দেবাশীষ মজুমদার, তুহিন ভট্টাচার্য, দীপাশ্রী পাল, ঋক রাজ রায়, নিরঞ্জন পাল, অপরেশ সান্নিগ্রাহী, ভাস্কর হালদার, ইয়াসমিনা খান, রাহুল হালদার, রতন আচার্য ও মলয় পুরকাইত।

Chang Chenmo Kangri Expedition: ২৫ আগস্ট যাত্রা শুরু

২৫ আগস্ট কলকাতা থেকে রওনা দিয়ে জম্মু, সোনমার্গ, কার্গিল ও লেহ হয়ে ৩০ আগস্ট প্যাংগং লেকের উত্তরের ভারতের শেষ সীমান্তবর্তী গ্রাম ফোবরাং পৌঁছবে দল। ভারতীয় সেনা ও Indian Mountaineering Foundation-এর প্রয়োজনীয় অনুমতি মিলেছে। শুরুতেই স্থানীয় স্কুলে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে।

১৯৮২ সালে প্রতিষ্ঠিত সোনারপুর আরোহীর চার দশকের ঐতিহ্যের এই অভিযানে আবহাওয়া ও সময় অনুকূলে থাকলে আশপাশের আরও অনারোহিত শৃঙ্গ পর্যবেক্ষণ ও আরোহণের চেষ্টা হবে। তাই চ্যাং চেনমোর পথে সোনারপুর আরোহীর এই নতুন অভিযান প্রকৃত অর্থে – ‘Expedition Into The Unknown’।

ব্লেজার ঘুরিয়ে উদযাপন, লর্ডসে ফিরল সৌরভের জার্সি ঘোরানোর স্মৃতি


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “৬,৫৩৬ মিটারের অজানা চ্যাং চেনমো শৃঙ্গে বাঙালির অভিযান, ইতিহাস গড়তে চলেছে ‘সোনারপুর আরোহী’”

  1. Hello, I think your blog might be having browser compatibility issues. When I look at your website in Safari, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping. I just wanted to give you a quick heads up! Other then that, fantastic blog!

    Reply

Leave a Comment