[ছবি: এক্স]
মুম্বইয়ের কুর্লায় ভয়াবহ দুর্ঘটনা। (Kurla Crane Collapsed) শুক্রবার ভোরে কুর্লার কুরেশি নগরে একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে একটি বাড়ির উপর। ঘটনায় ১০ জনের বেশি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ায় এবং দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ক্রেনটি মুম্বই মেট্রোপলিন রিজিওন ডেভলাপমেন্ট অথরিটি বা MMRDA-র কাজে লাগানো হয়েছিলো বলে জানা গিয়েছে।
Kurla Crane Collapsed: বাড়ির উপর আছড়ে ক্রেন
#WATCH | Mumbai | A large crane collapsed on a house in Qureshi Nagar, Kurla, late last night, leaving more than 10 people injured pic.twitter.com/dEp7W8GlYX
— ANI (@ANI) August 21, 2026
জানা গিয়েছে, সেন্ট্রাল রেলের ট্র্যাকের কাছে একটি পরিকাঠামো নির্মাণকাজের সাইটে ক্রেনটি ছিল। সেটিই আচমকা ভেঙে পড়ে পাশের বাড়ি ও অন্যান্য কাঠামোর উপর। দুর্ঘটনার পর রাস্তাতেও ক্রেনের বড় অংশ পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে প্রচুর পুলিশ ও দমকলকর্মী পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে নেই বলেই জানিয়েছেন আধিকারিকরা।
রেললাইনের ওভারহেড তারেও ক্ষতি
MMRDA Crane Falls On OHE Between Kurla & Trombay, 2 Injured#mumbai | #MumbaiNews | #FPJ pic.twitter.com/pN42m8iSvE
— Free Press Journal (@fpjindia) August 21, 2026
সেন্ট্রাল রেল জানিয়েছে, (Kurla Crane Collapsed) ক্রেনটি কুর্লা-ট্রম্বে গুডস লাইনের একটি অংশের ওভারহেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে (OHE) পড়ে। তবে এই লাইন মূলত পণ্য পরিবহণে ব্যবহৃত হওয়ায় নিয়মিত যাত্রীবাহী ট্রেন পরিষেবায় কোনও প্রভাব পড়েনি।
কার গাফিলতিতে দুর্ঘটনা?
Mumbai, Maharashtra: A crane belonging to the Mumbai Metropolitan Region Development Authority (MMRDA) has fallen onto the Overhead Equipment (OHE) between Kurla and Trombay from a nearby work site. There is no impact on train movement, as this is primarily a goods line.… pic.twitter.com/UCZRcDsibA
— IANS (@ians_india) August 21, 2026
(Kurla Crane Collapsed) ক্রেনটি MMRDA-র কাজের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। কী কারণে সেটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। MMRDA ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ক্রেনের অবস্থা, নির্মাণকাজ এবং নিরাপত্তাবিধি খতিয়ে দেখা হবে। আহতদের সঠিক সংখ্যা ও তাঁদের শারীরিক অবস্থা, বাড়িটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং তদন্তের বিস্তারিত রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি।
চার মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড, বিচারকের এজলাস থেকে সরল ১০০ খুনের মামলা













Really clean web site, thanks for this post.