ব্যাঙ্কে টাকা লেনদেন করতে গিয়ে গ্রাহকের নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নয়। (Kolkata Bank Security) শহরের ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা আরও আঁটসাঁট করতে এবার সরাসরি মাঠে নামছে স্থানীয় থানার পুলিশ। বৃহস্পতিবার লালবাজারের জারি করা নতুন নির্দেশিকায় কলকাতার প্রতিটি ব্যাঙ্কে নিয়মিত পুলিশি টহলের নির্দেশ দেওয়া হয়েছে।
Kolkata Bank Security: দায়িত্বে এবার স্থানীয় থানা
এতদিন কলকাতার ব্যাঙ্কগুলিতে নিরাপত্তা সংক্রান্ত নজরদারির মূল দায়িত্ব ছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ডাকাতদমন শাখার হাতে। নতুন ব্যবস্থায় সেই দায়িত্ব সংশ্লিষ্ট স্থানীয় থানাগুলির উপর ন্যস্ত করা হয়েছে। ব্যাঙ্ক খোলার আগে এবং বন্ধের সময় বিশেষ নজরদারি চালাতে হবে পুলিশকে। ব্যাঙ্ক চলাকালীন সময়েও নিয়মিত পরিদর্শন করবেন টহলদার পুলিশকর্মীরা।
CCTV থেকে নিরাপত্তারক্ষী—সবই নজরে
শুধু উপস্থিতি নয়, ব্যাঙ্কের নিরাপত্তা পরিকাঠামোও খতিয়ে দেখবে পুলিশ। CCTV ক্যামেরা, অ্যালার্ম ব্যবস্থা, নিরাপত্তারক্ষী-সহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করা হবে। ব্যাঙ্ক সংলগ্ন এলাকাতেও সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের উপর নজর রাখার নির্দেশ রয়েছে।
তথ্য দেবে গোয়েন্দা শাখা
ডাকাতদমন শাখার দায়িত্ব অবশ্য পুরোপুরি শেষ হচ্ছে না। গোপন তথ্য সংগ্রহ, অপরাধী চক্র শনাক্তকরণ এবং অপরাধের ধরন বিশ্লেষণের পাশাপাশি স্থানীয় থানাকে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা করবে তারা। পুলিশ ও গোয়েন্দা বিভাগের মধ্যে নিয়মিত তথ্য আদানপ্রদানও হবে। (Kolkata Bank Security)
Kolkata Bank Security: উৎসব ও বড় লেনদেনে বাড়তি নিরাপত্তা
উৎসবের মরসুম, বিশেষ অনুষ্ঠান কিংবা ব্যাঙ্কে বড় অঙ্কের নগদ লেনদেনের সময়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ব্যবস্থার তদারকি করবেন সংশ্লিষ্ট অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ডেপুটি কমিশনাররা। ব্যাঙ্ক জালিয়াতি, ছিনতাই ও সাইবার প্রতারণার ঘটনা বাড়ার আবহে লালবাজারের এই পদক্ষেপে গ্রাহক ও ব্যাঙ্ক—দু’পক্ষের নিরাপত্তাই আরও জোরদার হবে বলে মনে করছে পুলিশ মহল।
আরও পড়ুন: চুপিসারে বাড়ছে মোবাইলের খরচ, অক্টোবরেই ১০-১৫% দাম বাড়ার আশঙ্কা









1 thought on “ব্যাঙ্কের নিরাপত্তায় এবার থানা, কড়া নিরাপত্তায় নতুন ব্যবস্থা লালবাজারের”