বর্ষা এলেই জলবন্দি হুগলির আরামবাগ। দ্বারকেশ্বর নদের জল বাড়লেই বন্যার আশঙ্কা, ভেসে যায় বিস্তীর্ণ এলাকা, ব্যাহত হয় জনজীবন ও কৃষিকাজ। (Arambagh Master Plan) এবার এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বড় পদক্ষেপের ঘোষণা। ঘাটাল মাস্টার প্ল্যানের পর এবার তৈরি হচ্ছে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’। প্রাথমিকভাবে এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ১২০০ কোটি টাকা।
Arambagh Master Plan: এক বছরের মধ্যে কাজ শেষের লক্ষ্য
বৃহস্পতিবার বন্যাকবলিত এলাকা আকাশপথে পরিদর্শনের পর আরামবাগে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই আরামবাগ মাস্টার প্ল্যানের ঘোষণা করা হয়। প্রশাসনিক সূত্রে খবর, আগামী এক বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রতি বর্ষায় যাতে একইভাবে মানুষকে দুর্ভোগে পড়তে না হয়, তার স্থায়ী সমাধানই এই পরিকল্পনার মূল লক্ষ্য।
তিন নদীর জল বাড়লেই বিপদ
গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে ফের জলমগ্ন আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা। দ্বারকেশ্বর নদ, মুণ্ডেশ্বরী নদী ও দামোদর নদের জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্রতিবছরই বন্যার পরিস্থিতি তৈরি হয়। রাজ্যের বন্যাপ্রবণ এলাকার মধ্যে ঘাটালের পাশাপাশি আরামবাগও দীর্ঘদিন ধরে অন্যতম। ফলে নদী, খাল ও জলনিকাশি ব্যবস্থাকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তা সামনে এসেছে। (Arambagh Master Plan)
ব্যাঙ্কের নিরাপত্তায় এবার থানা, কড়া নিরাপত্তায় নতুন ব্যবস্থা লালবাজারের
Arambagh Master Plan: সেতু, নদী ও নিকাশি ব্যবস্থায় জোর
বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ-সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। বৈঠকের পর মিতালি বাগ জানান, বন্যা পরিস্থিতি এবং ভবিষ্যতে মানুষের দুর্ভোগ কীভাবে কমানো যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে। পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ জানান, গুরুত্বপূর্ণ সেতু ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে আরামবাগ সেতুর কাজ দ্রুত শুরু করে ২০২৭ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
সেপ্টেম্বরে ফের বৃষ্টির আশঙ্কা
সেচ দফতরকে নদী সংস্কার, খাল পরিষ্কার এবং জল নিকাশি ব্যবস্থার উন্নয়নে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সেপ্টেম্বরে ফের ভারী বৃষ্টি ও বন্যার সম্ভাবনা নিয়েও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।
এর আগে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এবার (Arambagh Master Plan) আরামবাগের জন্য ১২০০ কোটি টাকার এই উদ্যোগে দীর্ঘদিনের বন্যা সমস্যা কতটা কমে, সেদিকেই নজর স্থানীয়দের। প্রকল্প সফল হলে কৃষি, যোগাযোগ এবং সাধারণ জনজীবনে ক্ষয়ক্ষতি অনেকটাই কমবে বলে আশা।
পাকা বাড়ির জন্য আবাস প্লাস সমীক্ষায় নাম তুলতে কী করবেন? আবেদন থেকে নথি—জেনে নিন সব খুঁটিনাটি









1 thought on “বন্যা থেকে স্থায়ী মুক্তির পথে আরামবাগ, ১২০০ কোটির মাস্টার প্ল্যান ঘোষণা মুখ্যমন্ত্রীর”