ভাদ্র মাসেও যেন কাটছে না শ্রাবণের বৃষ্টি। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা। (Weather Update) তার প্রভাবে দক্ষিণবঙ্গে ফের বাড়তে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এর আগে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
Weather Update: কোথায় কতটা বৃষ্টি?
ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। একইসঙ্গে মৌসুমি অক্ষরেখা অমৃতসর, নজিবাবাদ, হারদই, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, জামশেদপুর ও দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে।
দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টি
রবিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। (Weather Update) সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
কলকাতায় কেমন আবহাওয়া?
(Weather Update) আংশিক মেঘলা আকাশ থাকবে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ৩৩ ও সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা। শনিবার সর্বোচ্চ ৩৪.২ ও সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি ছিল। আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৬%, সর্বনিম্ন ৫৭%।
Weather Update: উত্তরবঙ্গে আপাতত স্বস্তি
রবিবার ও সোমবার বৃষ্টি কম থাকবে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বুধবার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সতর্কতা। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও সতর্কতা নেই।
প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজ্যে ‘অন্নপূর্ণা’ দিবস পালন, ঘোষণা মুখ্যমন্ত্রীর










Solid experience so far. The games are diverse and the loading times are very short. Big thumbs up for pkbv9999.
[1965]sss66 | Link vào sss66 và hướng dẫn chơi baccarat online,sss66 cung cấp link vào sss66 không bị chặn. Tải app sss66 nhanh chóng để nạp tiền qua Momo và khám phá mẹo quay hũ nổ hũ dễ thắng. Truy cập ngay để trải nghiệm. visit: sss66