রাজ্য থেকে সরেছে নিম্নচাপের ভ্রুকুটি। তবে বৃষ্টি থেকে এখনই রেহাই নেই। আজ শহর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভালই বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস (weather update)।
weather update: যেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওই সব জেলায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল রয়েছে। ওদিকে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ওই জেলাগুলিতেহালকা বৃষ্টির সম্ভাবনাই প্রবল (weather update)।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া
মঙ্গলবার ভোরে কলকাতার একাংশে বৃষ্টি হয়েছে। যদিও সকাল হতেই কিছু কিছু জায়গায় রোদের দেখা মিলছে। কিন্তু হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা বা আংশিক মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময় নামতে পারে বৃষ্টি। বিশেষত, দুপুরের পর থেকে আবহাওয়া বৃষ্টির জন্য অনুকূল হতে পারে। এই সময় বাড়তে পারে বৃষ্টির পরিমান।
উত্তরবঙ্গে চলবে বৃষ্টি
অন্যদিকে বেশ কিছু দিন ধরেই উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। আর আজ, মঙ্গলবারও সেই ধারা বজায় থাকবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টির দাপট কমবে বলেই মনে করছে হাওয়া অফিস।










Great bonuses for new members and the customer support is very responsive. Check out 888starzlogin if you want a reliable site.