রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

টস জিতে ব্যাট, ৪৫-এ জয়সওয়ালও আউট; রাহুলের পর কলম্বোয় জোড়া ধাক্কা গিলদের

Published on: August 23, 2026
India vs Sri Lanka
---Advertisement---

[ছবি: এক্স]

প্রথম টেস্টে জয়ের পর সিরিজ জয়ের লক্ষ্যে কলম্বোয় দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। (India vs Sri Lanka) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। তবে শুরুতেই কেএল রাহুলের উইকেট হারালেও যশস্বী জয়সওয়ালের দাপুটে ব্যাটিংয়ে এগিয়ে চলেছে ভারত। ২০ ওভার শেষে ভারতের স্কোর ৭৩/২। জয়সওয়াল ৪৫, রাহুল ফিরলেন ১৮-এ এবং দেবদত্ত পাড়িক্কাল ৭ রানে অপরাজিত।

অভিষেক সরাংশের, বাদ কুলদীপ

India vs Sri Lanka 1024x682 1

কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টেস্টে ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেক হল ৩৩ বছর বয়সি স্পিনার সরাংশ জৈনের। (India vs Sri Lanka) টসের আগে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার হাত থেকে নিজের প্রথম ভারতীয় টেস্ট ক্যাপ নেন তিনি। সংক্রমণের কারণে কুলদীপ যাদব খেলতে পারছেন না, তাঁর জায়গাতেই একাদশে সুযোগ পেয়েছেন সরাংশ।

ভারতীয় দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাড়িক্কাল, শুভমন গিল, ঋষভ পন্থ, জাডেজা, ধ্রুব জুরেল, সরাংশ জৈন, মানব সুতার, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ।

দুই অভিষেক শ্রীলঙ্কাতেও

শ্রীলঙ্কার একাদশেও রয়েছে দুই নতুন মুখ—কামিল মিশারা এবং পাসিন্দু সুরিয়াবন্দর। শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা জানান, দু’জনেরই আজ অভিষেক হচ্ছে। তাঁদের সঙ্গে দলে রয়েছেন কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুষা, নিরোশন ডিকওয়েলা, কেশরা নুয়ান্থা, প্রবথ জয়াসূর্য, লাহিরু কুমারা ও অসিথা ফার্নান্ডো। (India vs Sri Lanka)

India vs Sri Lanka: জয়সওয়ালের আগ্রাসন, রাহুলের সতর্ক ব্যাটিং

অসিথা ফার্নান্ডোর প্রথম ওভারেই বাউন্ডারি মেরে শুরু করেন জয়সওয়াল। দ্বিতীয় ওভারে লাহিরু কুমারাকে পরপর দু’টি চার মেরে এক ওভারেই আট রান তুলে নেন তিনি। অন্যদিকে রাহুল শুরু থেকেই ছিলেন অত্যন্ত সতর্ক। টানা দুই ওভারে কোনও রান করতে পারেননি তিনি।

শেষ পর্যন্ত ১৮ রানে রাহুলকে ফিরিয়ে দেন লাহিরু কুমারা। শর্ট ও ওয়াইড বলের ফাঁদে পড়ে রাহুল ব্যাট চালিয়ে দেন, যা সহজেই তালুবন্দি করেন উইকেটকিপার নিরোশন ডিকওয়েলা।

পাড়িক্কালের বড় জীবনদান

(India vs Sri Lanka) রাহুলের পর ক্রিজে আসেন দেবদত্ত পাড়িক্কাল। কেশরা নুয়ান্থার বলে কাট করতে গিয়ে বল সোজা স্লিপে ধনঞ্জয় ডি সিলভার হাতে গেলেও ক্যাচ ফসকে যায়। অধিনায়কের এই ভুলে বড় জীবন পান পাড়িক্কাল।

India vs Sri Lanka: সিরিজ জয়ের হাতছানি ভারতের

India vs Sri Lanka 1

প্রথম টেস্ট জিতে ভারত ইতিমধ্যেই সিরিজে ১-০ এগিয়ে। দ্বিতীয় টেস্টে জয় পেলে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও উন্নতির সুযোগ রয়েছে ভারতের। বিদেশের মাটিতে ভারতের শেষ টেস্ট সিরিজ জয় এসেছিল ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এরপর অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হার এবং দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ভাগ হয়েছে। ঘরের মাঠেও নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হারের ধাক্কা সামলাতে হয়েছে ভারতকে।

কলকাতায় ম্যাচ বয়কটের ডাক বাইচুং-এর, কী জানালেন ব্রাজিলের ফুটবল কর্তা?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “টস জিতে ব্যাট, ৪৫-এ জয়সওয়ালও আউট; রাহুলের পর কলম্বোয় জোড়া ধাক্কা গিলদের”

Leave a Comment