মোহনবাগানকে হারিয়ে ১৭তম বার ডুরান্ড কাপ জিতেছে ইস্টবেঙ্গল। ঐতিহাসিক এই জয়ের পর লাল-হলুদ শিবিরে এল আরও এক বিশেষ মুহূর্ত। ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারকে সরাসরি ফোন করে অভিনন্দন জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। (East Bengal Champion)
সাংবাদিকদের সামনেই সৌরভের ফোন
ফাইনালের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন দেবব্রত সরকার। আচমকাই বেজে ওঠে তাঁর ফোন। ফোনের ওপারে সৌরভ গঙ্গোপাধ্যায়। সাংবাদিকদের সামনেই ফোন ধরেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা। সৌরভ তাঁকে ডুরান্ড জয়ের জন্য অভিনন্দন জানান।
এরপর কোচ প্রসঙ্গেও দু’জনের মধ্যে কথা হয়। সৌরভকে দেবব্রত বলেন, “থ্যাঙ্ক ইউ সৌরভ… থ্যাঙ্ক ইউ।” কোচ নিয়ে অতীতে ওঠা প্রশ্নের প্রসঙ্গ টেনে তিনি জানান, আন্তোনিও লোপেজ় হাবাসের উপর তাঁর দীর্ঘদিনের নজর ছিল। ফলে কোচকে নিয়ে সমালোচনার জবাবও যেন সেখানেই দিয়ে দেন তিনি। (East Bengal Champion)
‘উত্তর মাঠেই দিতে হয়’
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবব্রত সরকার স্পষ্ট করে দেন, ইস্টবেঙ্গল কথার লড়াইয়ে বিশ্বাসী নয়। জবাব দিতে হয় মাঠেই। প্রথম ম্যাচে হারের পরও তিনি সতীর্থদের বলেছিলেন, ফাইনালে জিতেই ট্রফি ঘরে তুলবে দল।
সৌরভের পরামর্শেই হাবাসকে কোচ করা হয়েছিল কি না, সেই প্রশ্নের অবশ্য সরাসরি উত্তর মেলেনি। (East Bengal Champion)
এডমুন্ডের উপর আস্থা, পুরস্কারের ইঙ্গিত
ডার্বিতে হ্যাটট্রিক করা এডমুন্ড লালরিন্ডিকাকেও বিশেষভাবে উল্লেখ করেন দেবব্রত। বেঙ্গালুরু থেকে তাঁকে কীভাবে ক্লাবে আনা হয়েছিল, তা জানান তিনি। চোটের সময়েও এডমুন্ডের উপর আস্থা রেখেছিল ক্লাব।
দীর্ঘ অপেক্ষার পর যুবভারতীতে ডুরান্ড কাপ জয় ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে। দল ও ফুটবলারদের জন্য বিশেষ ইনসেন্টিভ এবং পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছেন দেবব্রত সরকার। সৌরভের ফোন যেন সেই জয়ের আনন্দে আরও নতুন মাত্রা যোগ করল। (East Bengal Champion)
আরও পড়ুন :- ৭৫ ক্লাবকে এক ছাতার তলায় আনার উদ্যোগ, শ্যামবাজারে বিজেপির বৈঠক












4 thoughts on “ইস্টবেঙ্গল জিততেই সৌরভের শুভেচ্ছা, কী কথা হলো দেবব্রত সরকারের সঙ্গে?”