রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ACC নির্বাচনে তিন পদেই পাকিস্তানের জয়, তবে কি এবার এশীয় ক্রিকেটে বাড়বে PCB-র দাপট?

Published on: August 24, 2026
ACC Election
---Advertisement---

[ছবি: এক্স]

এশিয়া কাপ শুরুর আগেই এশীয় ক্রিকেট প্রশাসনে বড়সড় বার্তা পাকিস্তানের। (ACC Election) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-র তিনটি গুরুত্বপূর্ণ ডিরেক্টর পদেই জয় পেল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)-সমর্থিত প্যানেল। ফলে এশীয় ক্রিকেটের প্রশাসনিক ক্ষমতার ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেই মনে করছে ক্রিকেট মহল।

ACC Election: তিন পদেই পাকিস্তান-সমর্থিত প্রার্থীদের জয়

ব্যাংককে অনুষ্ঠিত ACC-র বার্ষিক বৈঠকেই হয় নির্বাচন। বৈঠকে সভাপতিত্ব করেন ACC ও PVB প্রধান মহসিন নকভি। ভারতের ক্রিকেট বোর্ড (BCCI)-এর প্রতিনিধিত্ব করেন সহ-সভাপতি রাজীব শুক্লা। ভোটাভুটির শেষে তিনটি পদই দখলে নেয় পাকিস্তান-সমর্থিত প্যানেল। এর ফলে ACC-র প্রশাসনিক সিদ্ধান্ত, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাণিজ্যিক নীতিনির্ধারণে পাকিস্তানের প্রভাব বাড়তে পারে।

ইস্টবেঙ্গল জিততেই সৌরভের শুভেচ্ছা, কী কথা হলো দেবব্রত সরকারের সঙ্গে?

ACC Election: এশিয়া কাপের আগে কেন গুরুত্বপূর্ণ?

সামনেই পুরুষদের এশিয়া কাপ। এবারের আয়োজনের দায়িত্ব বাংলাদেশের হাতে। মিরপুর, সিলেট ও চট্টগ্রামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে, যদিও এখনও পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হয়নি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দলগুলির অংশগ্রহণে টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশও নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে।

শুধু এশিয়া কাপ নয়, নজর আরও বড়

ACC Election 1

ACC এশিয়ার দ্বিপাক্ষিক সিরিজের সমন্বয়, ক্রিকেটের প্রসার, নতুন বাজার তৈরি এবং বাণিজ্যিক সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। (ACC Election) ব্যাংককের বৈঠকে সংস্থার আগামী বছরের বাজেট অনুমোদিত হয়েছে। পাশাপাশি দুবাইয়ে হতে চলা মহিলা এশিয়া কাপের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। তাই তিন পদে পাকিস্তান-সমর্থিত প্যানেলের জয় আগামী দিনে এশীয় ক্রিকেট প্রশাসনের সমীকরণ কতটা বদলায়, এখন সেটাই দেখার।

২২ বছর পর ডুরান্ডের রং লাল-হলুদ, ডার্বিতে ইস্টবেঙ্গলের রাজকীয় জয়


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ACC নির্বাচনে তিন পদেই পাকিস্তানের জয়, তবে কি এবার এশীয় ক্রিকেটে বাড়বে PCB-র দাপট?”

Comments are closed.