রাজ্যে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তির পর দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর উত্তরে কর্মসংস্থান তৈরিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানালেন বিধায়ক (Debasish Dhar) দেবাশিস ধর। তাঁর দাবি, কর্মসংস্থান তৈরির সম্ভাবনা রয়েছে এমন একাধিক প্রকল্প ইতিমধ্যেই সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি সরাসরি চাকরির সুযোগ তৈরি করতে আগামী ২৯ অগস্ট থেকে জব ফেয়ার শুরুর কথাও জানান তিনি (Sonarpur Job Fair)। এরপর বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে লোন ফেয়ার করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। ২৯ অগস্ট সোনারপুরের বিসি রয় রোডে অবস্থিত গ্রিন ভ্যালিতে বসবে জব ফেয়ার।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের ডুরান্ড জয়, তবু ভারতীয় ফুটবল নিয়ে কেন হতাশ দেবাশিস ধর?
Sonarpur Job Fair: ২৯ তারিখ থেকে জব ফেয়ার
(Debasish Dhar) দেবাশিস ধর জানিয়েছেন, “আমরা অনেকগুলো প্রকল্প সরকারকে জমা দিয়েছি যাতে জেনারেশন অফ এমপ্লয়মেন্ট সম্ভব হয়।” তাঁর বক্তব্য অনুযায়ী, চাকরিপ্রার্থীদের সরাসরি সুযোগ করে দিতে ২৯ তারিখ থেকে Job Fair চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই লক্ষ্য।
এরপর Loan Fair-এর পরিকল্পনা
শুধু চাকরির সুযোগ নয়, স্বনির্ভরতা ও ব্যবসার ক্ষেত্রেও সাধারণ মানুষকে সাহায্য করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিধায়ক। তাঁর ইচ্ছা, Job Fair-এর পর Loan Fair আয়োজন করা হবে। সেখানে বিভিন্ন ব্যাঙ্ক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানিয়েছেন তিনি। এর ফলে ঋণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সুযোগ পেতে মানুষের যাতে অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিনিয়োগ ও MSME-তে নজর
দেবাশিস ধরের দাবি, ১০০ দিনের মধ্যে নিজের উদ্যোগেও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করতে বিভিন্ন জায়গায় গিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁর কথায়, “এই ১০০ দিনের মধ্যে আমি নিজের ব্যক্তিগত উদ্যোগে যেগুলো করেছি সেটাতে প্রচুর পরিশ্রম হয়েছে বিভিন্ন জায়গায় গিয়েছি বিভিন্ন ইনভেস্টরের সাথে কথা বলেছি।”
আরও পড়ুন: বিজেপি সরকারের ১০০ দিনে কতটা বদলাল সোনারপুর উত্তর? তুলে ধরলেন বিধায়ক দেবাশিস ধর
পাশাপাশি MSME ক্ষেত্রে নতুন প্রকল্প আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি। (Debasish Dhar) তাঁর বক্তব্য, ব্যক্তিগত উদ্যোগে কর্মসংস্থান তৈরি এবং MSME-তে বিভিন্ন প্রকল্প না নেওয়া হলে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সেইভাবে তৈরি হবে না। তাই বিনিয়োগ, MSME এবং কর্মসংস্থান—এই তিনটি ক্ষেত্রকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দিচ্ছেন সোনারপুর উত্তরের বিধায়ক।








