রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

CSK ছাড়তে পারেন ধোনি, কিন্তু কেন এই সিদ্ধান্ত?

MS Dhoni
---Advertisement---

IPL-এর সূচনা লগ্ন থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে ওতপ্রতোভাবে যুক্ত মহেন্দ্র সিং ধোনি। একজন প্লেয়ার হিসেবে যোগ দেওয়ার পর তিনি দলের অধিনায়ক হয়ে এখন দলের অন্যতম কর্ণধার। এখানেই থেমে এখানেই থেমে থাকেননি তিনি। তিনি দলের মেন্টর হিসেবেও ভূমিকা পালন করছেন। CSK-র নামের সঙ্গে জড়িত ধোনির নাম। কিন্তু এবার এই ধোনি ও CSK-র মাঝের সম্পর্কে এ বার ফাটল ধরতে চলেছে। CricBlogger-এর রিপোর্ট অনুযায়ী, মালিকানা নিয়ে বনিবনা না হওয়ায় CSK ছাড়তে পারেন ধোনি (MS Dhoni)।

রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি ধোনি CSK-র শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু তাঁর শর্ত মানতে চায়নি CSK ম্যানেজমেন্ট, ফলে বাতিল হয়ে যায় ধোনির সেই প্রস্তাব। দাবি, ধোনি CSK-র ২৫% শেয়ার কিনতে চেয়েছিলেন। যা শুনে ম্যানেজমেন্ট তাঁকে ৩% শেয়ার কেনার প্রস্তাব দেয় (MS Dhoni)।

ধোনি এই প্রস্তাব মানেননি। তিনি নিজের অফার বদলে ২০% কেনার কথা বলেন, এর পাল্টা ম্যানেজমেন্ট ৪% শেয়ার কেনার পরামর্শ দেয় ধোনিকে। তাতেও দমেননি ধোনি। তিনি ২০ থেকে কমিয়ে ১৮% শেয়ার কেনার পরামর্শ দেন। এর পাল্টা CSK ম্যানেজমেন্ট তাঁকে ৫.৫% শেয়ার কিনতে বলে, যা মানেননি ধোনি। এই পুরো কথোপকথনটা ধোনি ও ম্যানেজমেন্টের মধ্যে মৌখিকভাবে হয়েছিল।

রিপোর্টে আরও বলা হয়, ফ্র্যাঞ্চাইজির শেয়ার কেনা নিয়ে ধোনি ও ম্যানেজমেন্টের মধ্যে মতানৈক্যে তৈরি হয়। এতে দু’পক্ষের সম্পর্ক খারাপ হয়। তবে এই সম্পর্কের প্রভাব ধোনির CSK-তে থাকার উপর পড়ে কি না সেটা সময় বলবে।

২০২৫ সালের IPL-এ ধোনিকে ৪ কোটি টাকা দিয়ে ধরে রাখে CSK। কিন্তু চোটের জন্য তিনি খেলেননি ২০২৬ সালের মরশুমে। শুধু তাই নয়, তিনি ম্যাচের সময়ে ড্রেসিংরুমেও ছিলেন না। তবে কি এটাই ছিল সেই কারণ?


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “CSK ছাড়তে পারেন ধোনি, কিন্তু কেন এই সিদ্ধান্ত?”

Comments are closed.