রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হিমালয়ে বাড়ছে হড়পা বানের ভয়, বিপদের ছায়া কি এবার বাংলায়?

Published on: August 27, 2026
---Advertisement---

হিমালয়ে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় এবার উদ্বেগ বাড়াচ্ছে বাংলাতেও। নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বান নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বিপদের মাত্রা। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের কারণে হিমালয়ের বরফ দ্রুত গলছে। তৈরি হচ্ছে নতুন নতুন হিমবাহ হ্রদ। আর সেখান থেকেই বাড়ছে হড়পা বানের আশঙ্কা। ( Flash Flood)

কীভাবে তৈরি হয় বিপদ?

নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রের ব্যাখ্যা, হিমালয়ের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে হিমবাহ গলছে এবং পিছিয়ে যাচ্ছে। ফলে পাহাড়ের কোলে তৈরি হচ্ছে বড় জলাধার বা গ্লেসিয়ার লেক। হিমালয় জুড়ে এমন ২০০-র বেশি ঝুঁকিপূর্ণ হ্রদ চিহ্নিত হয়েছে। সিকিমেই রয়েছে অন্তত ১৭টি বিপজ্জনক হ্রদ। কোনওটি ভেঙে গেলে তার সরাসরি প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গে।

নেপাল-তিব্বত সীমান্তের সাম্প্রতিক বিপর্যয়ের প্রাথমিক ব্যাখ্যাতেও উঠে এসেছে ধসের কথা। বরফ ও পাথরের বিশাল অংশ নেমে এসে একটি পাহাড়ি নদীর পথ আটকে দেয়। জমে থাকা জল পরে আচমকা সেই বাধা ভেঙে নীচে নামে। কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় ১০ মিটার উঁচু জল, কাদা ও পাথরের স্রোত ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। এমন ঘটনাই GLOF বা গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড নামে পরিচিত। ( Flash Flood)

কেন চিন্তা বাংলার?

সবচেয়ে বড় সমস্যা, এমন বিপর্যয়ের আগে অনেক সময় ভারী বৃষ্টি বা স্পষ্ট আবহাওয়া সতর্কবার্তা থাকে না। ফলে প্রস্তুতির সুযোগও কম।

২০১৩ সালের কেদারনাথ বিপর্যয়, ২০২৩ সালে সিকিমের দক্ষিণ লোনাক হ্রদ ভেঙে তিস্তার বন্যা এবং ২০২৫ সালের উত্তরকাশীর ঘটনা সেই বিপদের উদাহরণ। ( Flash Flood)

বিশেষজ্ঞদের আশঙ্কা, নেপাল বা সিকিমে এমন হ্রদ ভাঙলে তার প্রভাব বিহার হয়ে পশ্চিমবঙ্গেও পৌঁছতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং তিস্তা অববাহিকা বিশেষ ঝুঁকিতে। তিস্তা, রংপো, রিয়াং, মহানন্দা, বালাসান, তোর্সা ও জলঢাকা নদী অববাহিকাতেও হড়পা বান, ভূমিধস এবং অতিরিক্ত পলি জমার আশঙ্কা রয়েছে। ( Flash Flood)

কী করণীয়?

পরিবেশবিদদের মতে, পাহাড়ে অপরিকল্পিত নির্মাণ, নদীখাত দখল এবং বনভূমি নষ্ট হওয়ায় বিপদ আরও বাড়ছে। তাই ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদের নিয়মিত নজরদারি, দ্রুত সতর্কবার্তা ব্যবস্থা, নদীখাত সংরক্ষণ এবং বৈজ্ঞানিক পরিকল্পনা জরুরি। না হলে পাহাড়ের বিপর্যয় ভবিষ্যতে সমতলের জনজীবনেও বড় আঘাত হানতে পারে।

আরও পড়ুন :- খোঁজ মিলল নেপালে হড়পা বানে নিখোঁজ দুর্গাপুরের দম্পতির


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “হিমালয়ে বাড়ছে হড়পা বানের ভয়, বিপদের ছায়া কি এবার বাংলায়?”

Leave a Comment