যুদ্ধ যেন শেষই হচ্ছে না। শনিবার ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের কিয়েভ অঞ্চলের বুচা জেলায় রাশিয়ার ড্রোন হামলায় নিহত অন্তত ২৭। ক্ষতিগ্রস্ত ৫০টি আবাসন (যুদ্ধ যেন শেষই হচ্ছে না। শনিবার ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের কিয়েভ অঞ্চলের বুচা জেলায় রাশিয়ার ড্রোন হামলায় নিহত অন্তত ২৭। ক্ষতিগ্রস্ত ৫০টি আবাসন (Russia Ukraine War)।
ইউক্রেনের তরফে জানানো হয়েছে, শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের বুচা জেলায় রাশিয়ার হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। ইউক্রেনের স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান জানান, এই হামলায় অন্তত ৫০টি আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ফলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড আশেপাশের বাড়িঘর ও একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে (Russia Ukraine War)।
Russia Ukraine War: কেন হামলা? কী বলছে জেলেনস্কি?
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে জানান, “রাশিয়ার ক্ষেপণাস্ত্র মাইলা গ্রামের একটি গুদামের উপর নিক্ষেপ হয়। এরপরই সেখানে বিস্ফোরণ ঘটেছে।” তবে তিনি ওই স্থানটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি। জেলেনস্কি আরও বলেন, “বাড়িঘর বা অন্যান্য বসতিপূর্ণ এলাকার কাছাকাছি কোনও ক্ষেপণাস্ত্র ফেলা যায় না।”
ইউক্রেনের এক রাজনীতিবিদ লিখেছেন, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের একটি পরিচর্যা কেন্দ্র এবং বেশ কিছু আবাসন ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, “ইতিমধ্যে ৩৭০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।”
অন্যদিকে, রাশিয়া হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের বক্তব্য, ইউক্রেনের কিয়েভে একটি অস্ত্র গুদামে হামলা চালিয়েছে তারা। যেখানে ড্রোন উৎপাদনের উপকরণ ছিল। গত কয়েকদিন ধরেই রাশিয়া কিয়েভে হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে। মূলত ইউক্রেন রাশিয়ার বাণিজ্য কেন্দ্রগুলিতে হামলা চালানোয় পাল্টা বদলা নিলো রাশিয়াও।











