রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ব্যাগ ভর্তি বাতিল ৫০০-১০০০ টাকার বান্ডিল, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্রেফতার যুবক

Published on: August 29, 2026
Guy Arrested with Old 500 1000 Notes
---Advertisement---

পিঠের ব্যাগে গুঁজে রাখা পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোটের একাধিক বান্ডিল, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। সেই টাকা নিয়েই ট্রেনে যাতায়াতের করছিলেন যুবক। কিন্তু শেষ রক্ষা হলো না। নিউ জলপাইগুড়ি স্টেশনে পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। ওই যুবকের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৮ লক্ষ ৬৩ হাজার টাকার বাতিল নোট। ঘটনায় গ্রেফতার করা হয়েছে সন্তোষ কুমার নামে বছর ২৫ এর ওই যুবককে। (Guy arrested from NJP station)

সরাইঘাট এক্সপ্রেসে তল্লাশি, সন্দেহ পুলিশের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে সাদা পোশাকে অভিযান চালায় শিলিগুড়ি জিআরপির এসওজি এবং এনজেপি জিআরপির পুলিশ। ডাউন সরাইঘাট এক্সপ্রেস ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই জেনারেল কামরায় শুরু হয় তল্লাশি। সেই সময়ই পুলিশের নজরে আসে সন্দেহভাজন ওই যুবক। তাঁর আচরণ দেখে খটকা লাগায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিন্তু তাঁর কথাবার্তায় বেশ কিছু অসঙ্গতি মেলায় সন্দেহ আরও বাড়ে পুলিশের।

এরপর পুলিশ তাঁর পিঠের ব্যাগের তল্লাশি করতেই বেরিয়ে এসে একের পর এক পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটের বান্ডিল। হিসাব করে দেখা যায়, উদ্ধার হওয়া বাতিল নোটের মোট মূল্য প্রায় ৮ লক্ষ ৬৩ হাজার টাকা।টাকা উদ্ধারের পরেই সন্তোষকে গ্রেফতার করা হয়। পুলিশ জানতে পেরেছে, ধৃত যুবক মূলত বিহারের মতিহারীর বাসিন্দা। তবে গত প্রায় সাত বছর ধরে তিনি পরিবারের সঙ্গে অসমের জালুকবাড়ি এলাকায় থাকতেন।

তারাপীঠে বিশেষ পুজো শুভেন্দুর, পদ্মমালায় তারা মা-এর বন্দনায় মুখ্যমন্ত্রী

গুয়াহাটি থেকেই মিলেছিল টাকার বান্ডিল?

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের দাবি, গুয়াহাটি থেকেই ট্রেনে উঠেছিলেন সন্তোষ। সেখানেই তাঁর হাতে ওই নোটের বান্ডিলগুলি তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এরপর সেই টাকা নিয়ে অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্যেই তিনি ট্রেনে রওনা দিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে। (Guy arrested from NJP station)

শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এত বিপুল পরিমাণ বাতিল নোট কোথা থেকে এল, কে বা কারা তাঁর হাতে এই টাকা তুলে দিয়েছিল এবং কোথায় সেই নোট নিয়ে যাওয়া হচ্ছিল—সবকিছুই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment