রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাজারে ছেয়েছে নিম্নমানের হিং, দুই সংস্থার পণ্যে নিষেধাজ্ঞা

Published on: August 30, 2026
---Advertisement---

রান্নাঘরের অত্যন্ত পরিচিত মশলা হিং। সেই হিং-এর গুণমান নিয়ে এবার বড় পদক্ষেপ করল খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা। Everest Food Products এবং Laljee Godhoo and Company-র তৈরি হিং বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। পরীক্ষায় দুই সংস্থার হিং-এর নমুনায় নির্ধারিত মানের ঘাটতি ধরা পড়েছে। FSSAI জানিয়েছে, নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। (FSSAI Food Ban)

এভারেস্টের হিংয়ে কী সমস্যা?

FSSAI-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, Everest Foods-এর ‘Compounded Asafoetida (Hing Powder)’-এর নমুনা পরীক্ষায় নিম্নমানের এবং ভুল তথ্য-সহ বাজারজাত করা হয়েছে বলে ধরা পড়ে। পণ্যটি ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস (Food Products and Food Additives Regulations, 2011)-এর নির্ধারিত নিয়ম মানেনি। পরীক্ষায় দেখা যায়, ওই হিংয়ে alcohol -soluble extract-এর পরিমাণ ০ শতাংশ। অথচ নির্ধারিত মান অনুযায়ী তা কমপক্ষে ৫ শতাংশ হওয়ার কথা। এছাড়াও Everest-এর Yellow Hing Powder এবং Black Hing Powder-এর নমুনাতেও গুণমানের সমস্যা পাওয়া যায়। Yellow Hing Powder-এ অ্যালকোহল এক্সট্র্যাক্টের পরিমাণ ছিল ৩.২৯ শতাংশ। Black Hing Powder-এ তা ছিল ৪.৪ শতাংশ। দু’টি নমুনাই নির্ধারিত মানের নিচে। (FSSAI Food Ban)

বাড়তি স্টার্চ নিয়েও আপত্তি

Laljee Godhoo and Company-র ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ উঠেছে। সংস্থার তৈরি compounded hing-এর নমুনা পরীক্ষায় নির্ধারিত মান পূরণ না করার বিষয়টি সামনে আসে।

FSSAI জানিয়েছে, ওই হিংয়ে অতিরিক্ত স্টার্চ পাওয়া গিয়েছে। ফলে নমুনাগুলিকে নিম্নমানের এবং ভুলভাবে বাজারজাত করা পণ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। খাদ্য নিরাপত্তার নিয়ম অনুযায়ী, হিংয়ে স্টার্চের পরিমাণ ওজনের হিসাবে ১ শতাংশের বেশি হওয়া চলবে না। সেই নিয়ম ভাঙার কারণেই সংস্থাটির হিং বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। (FSSAI Food Ban)

FSSAI সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। পরীক্ষায় ধরা পড়া গুণমানের সমস্যার ভিত্তিতেই দুই সংস্থার বিরুদ্ধে এই পদক্ষেপ বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

আরও পড়ুন :- মাত্র ৫৬ দিনে ৯ কেজি কমলো ওজন, নিজের ওয়েটলস জার্নি শেয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment