সকালে ঘুম থেকে উঠে চারটি সেদ্ধ ডিম। তারপর জিমে ব্যাক ও অ্যাবসের ব্যায়াম। দুপুরে রুটি, ভেন্ডি, রাজমা। বিকেলে সবজি দিয়ে ডিমের ভুর্জি। রাতে রোস্টেড চিকেন। এর সঙ্গে দিনে ১০ হাজার পা হাঁটা। এই রুটিন মেনেই ৫৬ দিনে ৯ কেজি ওজন কমানোর দাবি করেছেন কনটেন্ট ক্রিয়েটর তানিয়া সিং। (Weight Loss)
শুরুটা চারটি সেদ্ধ ডিম দিয়ে
ইনস্টাগ্রামে নিজের আট সপ্তাহের রুটিনের একটি ভিডিয়ো শেয়ার করেছেন তানিয়া। সেখানে তিনি জানিয়েছেন, চ্যালেঞ্জের শুরু থেকেই প্রায় প্রতিদিন সেদ্ধ ডিম খেয়েছেন। একঘেয়েমি কাটাতে ডিমের নতুন নতুন রেসিপি খুঁজছেন বলেও জানান তিনি। তাঁর লক্ষ্য ছিল এমন খাবারের অভ্যাস তৈরি করা, যা দীর্ঘদিন ধরে মেনে চলা সম্ভব। (Weight Loss)
জিমে শক্তি বাড়ানোর ব্যায়াম
সকালের খাবারের পর জিমে যেতেন তানিয়া। প্রথমে ট্রেডমিলে হাঁটা দিয়ে ওয়ার্ম-আপ করতেন। এরপর ব্যাক ও অ্যাবসের ব্যায়াম করতেন। তাঁর রুটিনে ছিল ইনভার্টেড রো, ফোরআর্ম প্ল্যাঙ্ক, বারবেল বেন্ট-ওভার রো এবং রোমানিয়ান ডেডলিফ্টের মতো স্ট্রেংথ ট্রেনিং।
দুপুর ও বিকেলের খাবার
দুপুরের প্লেটে থাকত দু’টি রুটি, ভেন্ডি, এক বাটি রাজমা। সঙ্গে শসা ও গাজর। পরে শুটিংয়ে যাওয়ার আগে সবজি দিয়ে তৈরি এক প্লেট ডিমের ভুর্জি খেতেন তিনি। (Weight Loss)
রাতে চিকেন, সঙ্গে ১০ হাজার পা
সন্ধ্যায় গলফ খেলতেন তানিয়া। বাড়ি ফিরে রাতের খাবারে থাকত চার টুকরো রোস্টেড চিকেন লেগ। সঙ্গে পেঁয়াজ ও গ্রিন চাটনি। দিনের শেষে তাঁর ১০ হাজার স্টেপও পূর্ণ হত।
তানিয়ার দাবি, ৭৫ কেজি থেকে ৬৬ কেজিতে নেমেছেন তিনি। তবে ওজন কমানোর রুটিন সবার জন্য এক নয়। বয়স, শরীরের প্রয়োজন ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাবার ও ব্যায়ামের পরিকল্পনা করা জরুরি। (Weight Loss)
আরও পড়ুন :- ১৫ বছরেও মেলেনি পাকা রাস্তা-পানীয় জল, ন্যূনতম পরিষেবার দাবিতে সরব বাজনাগুড়ি













3 thoughts on “মাত্র ৫৬ দিনে ৯ কেজি কমলো ওজন, নিজের ওয়েটলস জার্নি শেয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের”
Comments are closed.