রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

উত্তর সাইপ্রাসে নৌকাডুবি! নৌকায় ছিলেন ২৬৭ জন, নিখোঁজ বহু

Boat Capsized
---Advertisement---

উত্তর সাইপ্রাসে ভয়াবহ নৌকাডুবি। নৌকায় প্রায় ২৭০ জন ছিলেন। নিখোঁজ বহু আরোহী। ঘটনার পরই সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামে সেখানকার স্থানীয় প্রশাসন। তুরস্কের সরকার জানিয়েছে, নৌকাটিতে মোট ২৫৯ জন যাত্রী ও আটজন ক্রু ছিলেন। কাইরেনিয়া বন্দর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে (Boat Capsized)।

Boat Capsized: কীভাবে ঘটল দুর্ঘটনা?

কাইরেনিয়ার মেয়র মুরাত সেনকুল জানান, জাহাজে থাকা ব্যক্তিদের মধ্যে ১৫৯ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। ফেসবুকের এক পোস্টে তিনি উল্লেখ করেন, উত্তর সাইপ্রাস উপকূলের অদূরে জাহাজটি ডুবে যাওয়ার সময় এতে প্রায় ২৭০ জন যাত্রী ও বাকি ৮ জন ক্রু সদস্য ছিলেন। তবে,পরে জাহাজে থাকা যাত্রীর সংখ্যা নিয়ে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া যায়। তুরস্ক সরকার সেই সংখ্যা সংশোধন করায় নৌকায় মোট যাত্রীর সংখ্যা দাঁড়ায় ২৬৭ জন (Boat Capsized)।

তৎপরতার সঙ্গে উদ্ধারকাজের জন্য বেশ কয়েকটি জলযান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়। উত্তর সাইপ্রাসের কোস্ট গার্ডের তরফে চারটি জলযান দুর্ঘটনাস্থলে পাঠানো হয় এবং তার সঙ্গে সহায়তার জন্য ‘আকগুনলার ৩’ (Akgunler 3) নামের একটি যাত্রীবাহী জাহাজও পাঠানো হয়। পরে তুরস্কের কোস্ট গার্ড কমান্ড আরও পাঁচটি জলযান ও দুটি হেলিকপ্টার পাঠানো হয়। পাশাপাশি এই অভিযানে সহায়তার জন্য নৌবাহিনীর সাহায্য়ও নেওয়া হয়।

কাইরেনিয়ার মেয়র মুরাত সেনকুল জানান, ‘আকগুনলার ৩’-এর পাশাপাশি উপকূলীয় নিরাপত্তা দল এবং বেশ কয়েকটি ছোট ছোট নৌকা উদ্ধারকাজে অংশ নিয়েছে। তুরস্ক সরকারের তরফে জানানো হয়েছে, একাধিক সংস্থা এই উদ্ধারকাজে অংশ নিয়েছে। তবে হতাহতের বিষয়ে এখনই কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “উত্তর সাইপ্রাসে নৌকাডুবি! নৌকায় ছিলেন ২৬৭ জন, নিখোঁজ বহু”

Comments are closed.