[ছবি: এক্স]
আমেরিকার অ্যারিজোনার (Grand Canyon Flash Flood) গ্র্যান্ড ক্যানিয়নে আচমকা হড়পা বানে তছনছ হয়ে গেল বিস্তীর্ণ এলাকা। কাদামাটি, বিশাল বোল্ডার ও ধ্বংসাবশেষের প্রবল স্রোত নেমে গিয়ে আছড়ে পড়ে কলোরাডো নদীতে। ঘটনায় অন্তত ২০ জন নিখোঁজ বলে জানিয়েছে ন্যাশনাল পার্ক সার্ভিস (NPS)।
মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতে বিপর্যয়
শনিবার, ২৯ অগস্ট স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকে শুরু হয় আচমকা হড়পা বান। প্রায় ৩০ মিনিটে ০.৫ থেকে ১ ইঞ্চি বৃষ্টি হওয়ায় খাড়া পাহাড়ি ভূখণ্ড দিয়ে বিপুল জল নেমে আসে। স্রোতে একাধিক ফুটব্রিজ ভেঙে যায় এবং বদলে যায় নদীখাতের চেহারা। (Grand Canyon Flash Flood)
🇺🇸: Flash floods sweep Grand Canyon, 62 evacuated and more than 20 still missing.
— World In Last 24hr (@world24x7hr) August 30, 2026
A flash flood hit Bright Angel Canyon and Phantom Ranch at Grand Canyon National Park on Aug. 29, 2026. By Sunday morning, 62 people had been evacuated with no injuries reported; officials say… pic.twitter.com/BT2YxN49uy
৬০ জনের বেশি উদ্ধার
ফ্যান্টম র্যাঞ্চ এবং ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড থেকে ৬০ জনেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রবল স্রোতে বড় বড় পাথর, ধাতব কাঠামো ও অন্যান্য ধ্বংসাবশেষ ভেসে যায়। এমনকী একটি বাঙ্কহাউসের মতো কাঠামোকেও স্রোতে ভেসে যেতে দেখা যায়। তৈরি হয়েছে নতুন র্যাপিডও।
Hikers and campers scrambled for cover as a storm triggered heavy rain and flash flooding in the Bright Angel Canyon and Phantom Ranch regions of Grand Canyon National Park in Arizona. The storm caused significant damage to nearby footbridges and trails, according to the National… pic.twitter.com/NRNmfdmmC1
— CBS News (@CBSNews) August 30, 2026
Grand Canyon Flash Flood: নিখোঁজদের সন্ধানে আবেদন
NPS ও অ্যারিজোনা কর্তৃপক্ষ নিখোঁজদের খোঁজে অভিযান চালাচ্ছে। ২৯ অগস্ট ব্রাইট অ্যাঞ্জেল করিডরে থাকা হাইকার ও ব্যাকপ্যাকারদের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। বন্ধ ফ্যান্টম র্যাঞ্চ, ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড ও নর্থ কাইবাব ট্রেইল।
জলের সংকটেও গ্র্যান্ড ক্যানিয়ন
(Grand Canyon Flash Flood) বানে পার্কের একমাত্র জল সরবরাহ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩১ অগস্ট থেকে রাতের হোটেল থাকা স্থগিত এবং জল সংরক্ষণের আবেদন করা হয়েছে। পাইপলাইনটি ইতিমধ্যেই ২০৮ মিলিয়ন ডলারের পুনর্গঠন প্রকল্পের আওতায় রয়েছে। আরও বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস থাকায় ফের বন্যার আশঙ্কা রয়েছে।
উত্তর সাইপ্রাসে নৌকাডুবি! নৌকায় ছিলেন ২৬৭ জন, নিখোঁজ বহু












1 thought on “ভয়াবহ হড়পা বান গ্র্যান্ড ক্যানিয়নে, চোখের সামনে ভেসে গেল বোল্ডার-ব্রিজ-বাঙ্কহাউস; নিখোঁজ ২০”