রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভয়াবহ হড়পা বান গ্র্যান্ড ক্যানিয়নে, চোখের সামনে ভেসে গেল বোল্ডার-ব্রিজ-বাঙ্কহাউস; নিখোঁজ ২০

Published on: August 31, 2026
Grand Canyon Flash Flood
---Advertisement---

[ছবি: এক্স]

আমেরিকার অ্যারিজোনার (Grand Canyon Flash Flood) গ্র্যান্ড ক্যানিয়নে আচমকা হড়পা বানে তছনছ হয়ে গেল বিস্তীর্ণ এলাকা। কাদামাটি, বিশাল বোল্ডার ও ধ্বংসাবশেষের প্রবল স্রোত নেমে গিয়ে আছড়ে পড়ে কলোরাডো নদীতে। ঘটনায় অন্তত ২০ জন নিখোঁজ বলে জানিয়েছে ন্যাশনাল পার্ক সার্ভিস (NPS)।

মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতে বিপর্যয়

শনিবার, ২৯ অগস্ট স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকে শুরু হয় আচমকা হড়পা বান। প্রায় ৩০ মিনিটে ০.৫ থেকে ১ ইঞ্চি বৃষ্টি হওয়ায় খাড়া পাহাড়ি ভূখণ্ড দিয়ে বিপুল জল নেমে আসে। স্রোতে একাধিক ফুটব্রিজ ভেঙে যায় এবং বদলে যায় নদীখাতের চেহারা। (Grand Canyon Flash Flood)

৬০ জনের বেশি উদ্ধার

ফ্যান্টম র‍্যাঞ্চ এবং ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড থেকে ৬০ জনেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রবল স্রোতে বড় বড় পাথর, ধাতব কাঠামো ও অন্যান্য ধ্বংসাবশেষ ভেসে যায়। এমনকী একটি বাঙ্কহাউসের মতো কাঠামোকেও স্রোতে ভেসে যেতে দেখা যায়। তৈরি হয়েছে নতুন র‍্যাপিডও।

Grand Canyon Flash Flood: নিখোঁজদের সন্ধানে আবেদন

NPS ও অ্যারিজোনা কর্তৃপক্ষ নিখোঁজদের খোঁজে অভিযান চালাচ্ছে। ২৯ অগস্ট ব্রাইট অ্যাঞ্জেল করিডরে থাকা হাইকার ও ব্যাকপ্যাকারদের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। বন্ধ ফ্যান্টম র‍্যাঞ্চ, ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড ও নর্থ কাইবাব ট্রেইল।

জলের সংকটেও গ্র্যান্ড ক্যানিয়ন

(Grand Canyon Flash Flood) বানে পার্কের একমাত্র জল সরবরাহ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩১ অগস্ট থেকে রাতের হোটেল থাকা স্থগিত এবং জল সংরক্ষণের আবেদন করা হয়েছে। পাইপলাইনটি ইতিমধ্যেই ২০৮ মিলিয়ন ডলারের পুনর্গঠন প্রকল্পের আওতায় রয়েছে। আরও বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস থাকায় ফের বন্যার আশঙ্কা রয়েছে।

উত্তর সাইপ্রাসে নৌকাডুবি! নৌকায় ছিলেন ২৬৭ জন, নিখোঁজ বহু


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ভয়াবহ হড়পা বান গ্র্যান্ড ক্যানিয়নে, চোখের সামনে ভেসে গেল বোল্ডার-ব্রিজ-বাঙ্কহাউস; নিখোঁজ ২০”

Leave a Comment