রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শিয়ালদহে ফুড প্লাজায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর; প্রশ্নের মুখে অগ্নিনির্বাপণ ব্যবস্থা

Published on: August 31, 2026
Sealdah Fire
---Advertisement---

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত সকালেই শিয়ালদহ স্টেশন চত্বরে অগ্নিকাণ্ড ঘিরে ছড়াল তীব্র আতঙ্ক। (Sealdah Fire) দক্ষিণ শাখার গেট সংলগ্ন ফুড কোর্টের একটি খাবারের দোকান থেকে আচমকা ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন, কলকাতা পুলিশ ও রেল আধিকারিকরা।

Sealdah Fire: সাড়ে ন’টা নাগাদ আগুন, আতঙ্কে যাত্রীরা

সোমবার সকাল ৯টা ১৪ মিনিট নাগাদ আগুনের সূত্রপাত বলে জানা গিয়েছে। ব্যস্ত সময়ে বিপুল সংখ্যক যাত্রী স্টেশনে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরু পথ দিয়ে দক্ষিণ ও মেন শাখার দিকে যাতায়াতও ব্যাহত হয়। দমকলকর্মীরা গার্ডরেল দিয়ে এলাকা ঘিরে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।

জল মেলেনি, কাজ করেনি অগ্নিনির্বাপণ ব্যবস্থা

Sealdah Fire 1

দমকল সূত্রে অভিযোগ, ফুড কোর্টের অগ্নিনির্বাপণ ব্যবস্থা কার্যকর ছিল না। স্টেশন থেকেও পর্যাপ্ত জল পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ইঞ্জিনের জলেই আগুন নেভানোর কাজ চালানো হয়। কাচে ঢাকা দোকানের ভিতরে জমে থাকা ধোঁয়া বের করতে কাচ ভাঙেন দমকলকর্মীরা। বিশেষ পোশাক পরে কয়েকজন কর্মী ভিতরে ঢুকে আগুনের উৎস খোঁজেন। (Sealdah Fire)

Sealdah Fire: কী কারণে আগুন? চলছে তদন্ত

প্রাথমিক অনুমান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। শর্টসার্কিটের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। আগুন আপাতত নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া থাকায় কুলিং প্রসেস চলছে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ফুড কোর্টটি বন্ধ থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের শীতকালে এই একই ফুডকোর্টে আগুন লেগেছিল। এবারও ফের একই ছবি দেখা গেল।

হাতে অফার লেটার পেলেন বহুজন, বিধায়কের জব ফেয়ারে কর্মসংস্থানের বড় উদ্যোগ


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “শিয়ালদহে ফুড প্লাজায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর; প্রশ্নের মুখে অগ্নিনির্বাপণ ব্যবস্থা”

Leave a Comment