রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ছড়িয়েছে ভুয়ো অশ্লীল ভিডিয়ো, AI অপব্যবহারের বিরুদ্ধে সরব অভিনেত্রী শালিনী পাণ্ডে

Published on: August 31, 2026
---Advertisement---

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি অশ্লীল ভিডিয়ো নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শালিনী পাণ্ডে। ভিডিয়োটিতে তাঁকে আপত্তিকর অবস্থায় দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে শালিনী স্পষ্ট জানিয়েছেন, ভিডিয়োটি সম্পূর্ণ ভুয়ো। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে সেটি তৈরি করা হয়েছে। (Shalini Pandey)

ভিডিয়োটি কৃত্রিমভাবে বানানো

সোমবার ইনস্টাগ্রামে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন শালিনী। তিনি বলেন, তাঁর যে AI-তৈরি ভিডিয়ো ছড়ানো হচ্ছে, সেটি তাঁর নয়। প্রযুক্তির এমন অপব্যবহারে তিনি গভীরভাবে বিচলিত। বিশেষ করে মহিলাদের নিশানা করে এ ধরনের ঘটনা কোনওভাবেই স্বাভাবিক বলে মেনে নেওয়া উচিত নয়। (Shalini Pandey)

শালিনী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি তাঁর অনুরোধ, কেউ যেন ভিডিয়োটি শেয়ার, ফরওয়ার্ড বা ডাউনলোড না করেন। ভিডিয়োটি চোখে পড়লে সেটি রিপোর্ট করার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, এমন বিষয়কে বেশি ছড়িয়ে দেওয়া মানেই সেই অপব্যবহারকে আরও বাড়িয়ে দেওয়া।

AI-এর অপব্যবহার নিয়ে প্রশ্ন

দিন দিন উন্নত হচ্ছে AI। তার সঙ্গে বাড়ছে এই প্রযুক্তির অপব্যবহারের আশঙ্কাও। কারও অনুমতি ছাড়াই তাঁর ছবি বা ভিডিয়ো ব্যবহার করে ভুয়ো দৃশ্য তৈরি করা সম্ভব হচ্ছে। এর ফলে গোপনীয়তা, সম্মতি এবং অনলাইন হেনস্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। (Shalini Pandey)

শালিনীর ঘটনাও সেই আশঙ্কাকেই সামনে আনল। তাঁর বক্তব্য, প্রযুক্তি ব্যবহার করে কাউকে হেনস্থার প্রবণতা বন্ধ হওয়া দরকার। একইসঙ্গে এমন কোনও ভুয়ো কনটেন্ট সামনে এলে সাধারণ মানুষেরও দায়িত্বশীল আচরণ করা উচিত।

‘অর্জুন রেড্ডি’ দিয়ে শুরু

২০১৭ সালে তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’-র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন শালিনী পাণ্ডে। পরে ‘জয়েশভাই জোরদার’ এবং ‘মহারাজ’-এর মতো ছবিতে অভিনয় করেন তিনি। সম্প্রতি ‘রাহু কেতু’ ছবিতে বরুণ শর্মা এবং পুলকিত সম্রাটের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। (Shalini Pandey)

আরও পড়ুন :- শুরু থেকে নেগেটিভ রিভিউ, পঞ্চম দিনের শেষে কত আয় করল যশের Toxic?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment