রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ছাত্র আন্দোলনের মামলা প্রত্যাহারে উদ্যোগ, দিল্লির মিছিল থেকে সরে দাঁড়াল CJP

Published on: September 1, 2026
---Advertisement---

৫ সেপ্টেম্বর দিল্লিতে প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। তবে সেই কর্মসূচি আর হচ্ছে না। মঙ্গলবার মিছিল প্রত্যাহারের কথা জানালেন CJP-র মুখপাত্র সৌরভ দাস। ছাত্র আন্দোলন ঘিরে দায়ের হওয়া মামলা প্রত্যাহারে কেন্দ্রের উদ্যোগের পরই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। (CJP Protest)

এ দিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চে মামলাটি ওঠে। কেন্দ্রের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ছাত্র আন্দোলন সংক্রান্ত কয়েকটি এফআইআর খারিজের জন্য আবেদন করা হয়েছে। দিল্লি পুলিশ ছাড়াও বিহার, অসম, পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের তরফে এই আবেদন করা হয়েছে। (CJP Protest)

২৫ জুলাইয়ের আশ্বাস পালন

তুষার মেহতা জানান, ২০ থেকে ২৫ জুলাইয়ের প্রতিবাদ ঘিরে যে ঘটনাগুলি ঘটেছিল, সেগুলি নিয়ে ভবিষ্যতে নতুন কোনও এফআইআর করা হবে না। ২৫ জুলাই CJP নেতাদের দেওয়া কেন্দ্রের আশ্বাস মেনেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানান তিনি।

এর পরই সৌরভ দাস আদালতে দাঁড়িয়ে মিছিল প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। তিনি বলেন, কেন্দ্রের ইতিবাচক আশ্বাস এবং সুপ্রিম কোর্টের নির্দেশের কথা মাথায় রেখেই ৫ সেপ্টেম্বরের কর্মসূচি বাতিল করা হচ্ছে। আদালত এবং দুই পক্ষের আইনজীবীদেরও ধন্যবাদ জানান তিনি।

দুই পক্ষের উদ্যোগে সমাধানের বার্তা

CJP-র সিদ্ধান্তকে স্বাগত জানান প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি বলেন, দুই পক্ষ যদি সদিচ্ছা নিয়ে এগোয়, তা হলে একে একে সব সমস্যার সমাধান করা সম্ভব। খোলা মনে আলোচনা করলে কোনও সমস্যাই অসমাধানযোগ্য নয়। (CJP Protest)

তুষার মেহতাও জানান, কেন্দ্র এবং CJP-র মধ্যে আলোচনা গঠনমূলক ছিল। দুই পক্ষ একে অপরকে শত্রু হিসেবে দেখেনি।

২৪ অগস্ট মিছিলের ডাক

এর আগে ২৫ জুলাই দেওয়া আশ্বাস কেন্দ্র পালন করেনি বলে অভিযোগ করেছিল CJP। সেই অভিযোগে ২৪ অগস্ট ৫ সেপ্টেম্বরের মিছিলের ডাক দেওয়া হয়। ইন্ডিয়া গেট থেকে নিউ দিল্লি পুলিশ হেডকোয়ার্টার্স পর্যন্ত যাওয়ার কথা ছিল মিছিলটির। মৃত NEET পরীক্ষার্থীদের পরিবার এবং জুলাইয়ের আন্দোলনে পুলিশের পদক্ষেপে ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের সামনে রাখার কথা জানিয়েছিল সংগঠনটি। (CJP Protest)

আরও পড়ুন :- ছড়িয়েছে ভুয়ো অশ্লীল ভিডিয়ো, AI অপব্যবহারের বিরুদ্ধে সরব অভিনেত্রী শালিনী পাণ্ডে


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment