রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘রাম মন্দির ট্রাস্ট’-এর প্রথম সিইও কে? জমা পড়েছে ৫,৫৮৫ জনের নাম, আজই নির্বাচন

Published on: September 2, 2026
Ram Mandir
---Advertisement---

কে হবেন ‘রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’এর প্রথম সিইও? আজই চূড়ান্ত হতে পারে সেই নাম। সিইও পদের জন্য প্রায় ৫,৫৮৫ জনের নাম জমা পড়েছে। ইতিমধ্যেই সেখান থেকে ৩ জনের নাম বাছাই করে রাখা হয়েছে। ট্রাস্টের শীর্ষ স্তরের বৈঠকে আজই চূড়ান্ত করা হতে পারে সিইও-র নাম (Ram Mandir)।

পিটিআই সূত্রে খবর, ৫,৫৮৫টি আবেদন পর্যালোচনা করার পর বৈঠকে প্যানেলের দুজন সদস্য এবং সাধারণ সম্পাদকের নামও চূড়ান্ত করা হতে পারে। ট্রাস্টের শীর্ষ স্তরের বৈঠকটি অনুষ্ঠিত হবে, রাম মন্দির ট্রাস্টের সভাপতি নৃত্যগোপাল দাসের বাসভবনে। জানা গেছে, বাছাই কমিটি ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিইও পদের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত তিনটি নাম ট্রাস্টের কাছে জমা দেবে (Ram Mandir)।

Ram Mandir: অযোধ্যায় নির্বাচন কমিটি

‘টাইমস নাও’-এর প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই নির্বাচন কমিটির সদস্য—অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদী ও বিশেষজ্ঞ সদস্য সুরেশ হাওদে অযোধ্যায় পৌঁছেছেন। ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর এক্সহ্যান্ডলের-এর অফিশিলায় পেজে জানানো হয়, ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) নির্বাচনের সামগ্রিক, স্বচ্ছ এবং প্রযুক্তি-নির্ভর প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।”

ট্রাস্টের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, “৫,৫৮৫টি আবেদন পর্যালোচনা করার পর ১৬ জনের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাছাই কমিটি অত্যন্ত যোগ্য তিনজন প্রার্থীর চূড়ান্ত তালিকা ট্রাস্টের কাছে জমা দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা ট্রাস্টই করবে।”

সম্প্রতি রাম মন্দিরের প্রণামী ও অনুদান ব্যবস্থাপনায় অনিয়ম ও চুরির অভিযোগ ওঠার পর প্রশাসনিক স্বচ্ছতা আনা এবং ভক্তদের আস্থা ফিরিয়ে আনতেই এই সিইও নিয়োগের চিন্তাভাবনা শুরু করে ‘রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’। আজ দুপুর ২টোয় বৈঠকে এই ৩ জনের মধ্য থেকে যেকোনো একজনের নাম চূড়ান্ত ঘোষণা করা হতে পারে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “‘রাম মন্দির ট্রাস্ট’-এর প্রথম সিইও কে? জমা পড়েছে ৫,৫৮৫ জনের নাম, আজই নির্বাচন”

Leave a Comment