আপনি হয়তো এমন কোনও জায়গায় রয়েছেন, যেখানে আপনার ফোনে ইন্টারনেট কাজ করছে না। হয়তো আপনার কাছে তখন কোনও নগদ অর্থও নেই। কী করবেন? কী করে পেমেন্ট করবেন? ভাবতে বসে যাবেন? একদমই না। এবার ইন্টারনেট ছাড়াই নিঃসন্দেহে UPI করতে পারছেন। এমনই নতুন ফিচার নিয়ে এলো PhonePe। যেখানে ‘PhonePe UPI 123Pay’-এর মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারবেন। পাশাপাশি, এই পরিষেবাকে উন্নত করার জন্য ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম PhonePe-এর সঙ্গে জোট বেঁধেছে (phonepe upi 123pay) আইটেল (itel)।
এই যৌথ উদ্যোগের ফলে, আইটেল (itel)-এর নির্দিষ্ট কিছু ফিচার ফোনে ‘PhonePe UPI 123Pay’ আগে থেকেই যুক্ত (pre-bundled) থাকবে। এর ফলে গ্রাহকরা স্মার্টফোন বা সক্রিয় ইন্টারনেট সংযোগ ছাড়াই ডিজিটাল আর্থিক লেনদেন করতে পারবেন (phonepe upi 123pay)।
phonepe upi 123pay: কীভাবে কাজ করবে এই ফিচার?
মূলত এসএমএস ভিত্তিক এই প্রযুক্তি। কিপ্যাড ফোনেও মিলবে এই পরিষেবা। 2G নেটওয়ার্কেও কাজ করবে এই ফিচার। কাউকে টাকা পাঠানো হোক বা দোকানে পেমেন্ট, ব্যাঙ্ক ডিটেলস চেক সবটাই দেখা যাবে। ভারতে এখনও অনেক মানুষই এই ফিচার ফোন ব্যবহার করেন। তাই এই পদ্ধতি সাধারণ মানুষের ভীষণ উপকারী বলে মনে হবে। এখান থেকে ইলেকট্রিক বিল, মোবাইল রিচার্জ সবই করা যবে।
প্রথমবার ব্যবহারকারীদের সহায়তা করার জন্য একটি ভয়েস-ভিত্তিক AI-চালিত হেল্পলাইন চালু করা হয়েছে। তাতে ইংরেজি সহ ভারতের ১২টি ভাষা থাকবে।
তবে এখনই সব ফোনে এই পরিষেবা পাবেন না। এই মুহুর্তে HMD, Nokia, Lava এবং Itel Mobile-এর বেশকিছু ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন। তবে খুব শীঘ্রই বাকি ফোন গুলিতেও এই ফিচার থাকবে। ইতিমধ্যেই সেই কাজ চলছে।













The app version is way better than the browser. It is so convenient to play on the go. Just use 8k8casinoapplogin to get started.