আমরা ঘুরতে কে না ভালোবাসি। মন হলেই ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়তে পারি না। তার আগে অনেক ঝক্কি সামলাতে হয়। হোটেল বুক থেকে শুরু করে ট্রেন বা ফ্লাইটের টিকিট কাটার একটা ঝামেলা থাকে। এবার সেই ঝক্কি সামলাবে Google AI। আপনাকে এই নিয়ে একটুও ভাবতে হবে না। টিকিটের দাম কবে কমবে? সস্তার মধ্যে হোটেল মিলবে কি না! সবটাই জানিয়ে দেবে Google AI। কীভবে সাহায্য করবে এই AI (Google AI)।
Google AI: বিমানের টিকিটের দাম কবে কমবে? জানাবে AI
বিমানের টিকিট পাওয়া নিয়ে বেশ ঝক্কি হয়। অনেকেই চান বিমানের ভাড়াটা যেন একটু কমে। এবার সেই সংক্রান্তই তথ্য দেবে Google AI। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নতুন একটি মোডে এসেছে দারুণ সুবিধা। গুগল থেকে AI সার্চে পেয়ে যাবেন প্রায় ৩০০টিরও বেশি বিমান সংস্থা এবং ট্রাভেল ওয়েবসাইটের তথ্য। এই তথ্য পাওয়ার জন্য আর দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করার প্রয়োজন নেই। শুধু গন্তব্য আর ভ্রমণের সম্ভাব্য সময়টুকু জানিয়ে দিলেই হবে। কখন টিকিটের দাম কম, কখন বেশি সব তথ্যই দেবে AI। বিশ্বের প্রায় ১৮০টিরও বেশি দেশের নাগরিকেরা এখন থেকে এই ডিজিটাল সুবিধা পাবেন (Google AI)।
বাঁচবে পকেটের বাড়তি কড়ি?
অনেকেই কম খরচে ঘুরতে যেতে বেশি স্বাচ্ছন্দবোধ করেন। অনেকেরই রিওয়ার্ড পয়েন্ট বা ‘মাইলস’জমা থাকে। কিন্তু সেই জমানো পয়েন্ট ভাঙিয়ে ঠিক কত খরচে ফ্লাইট বা হোটেল পাবেন তা বুঝে উঠতে পারেন না। এবার সেই সমস্যার সমাধান করবে AI। আলাস্কা এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্স, মতো কিছু ডিজিটাল অ্যাকাউন্টে জমানো পয়েন্ট দিয়ে কোথায়,কখন, কতটা ছাড় মিলবে তা জানতে পারবেন।
সরাসরি হোটেল বুকিং
আপনার পছন্দ ও বাজেট জানালে Google AI বিভিন্ন হোটেলের ছবি, অতিথিদের রিভিউ এবং তথ্যের তুলনা করে দেখাবে। পছন্দ হলে “Continue on Google” অপশন বেছে নিয়ে সরাসরি গুগল পে (Google Pay)-র সাহায্যে বুকিং সম্পন্ন করা যাবে। এতে Booking.com, Expedia, Marriott এবং Hilton-এর মতো বড় বড় ট্রাভেল প্ল্যাটফর্ম যুক্ত রয়েছে। তবে, সরাসরি বুকিংয়ের এই সুবিধাটি প্রাথমিকভাবে আমেরিকায় চালু হয়েছে।












