রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এক চার্জে চলবে ৪০ দিন, বাজার কাঁপাতে এল Nokia 300 Charge

Published on: August 27, 2026
---Advertisement---

ফিচার ফোনের দুনিয়ায় নতুন চমক আনল HMD। বাজারে এল Nokia 300 Charge। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ, নিজের ব্যাটারি দিয়ে অন্য ডিভাইসও চার্জ করা যাবে। এর জন্য ফোনে রয়েছে আলাদা একটি ফিজিক্যাল রিভার্স চার্জিং বাটন। সঙ্গে মিলবে বড় ৩,৭০০mAh ব্যাটারি। (Nokia 300 Charge)

Nokia 300 Charge ফোনটির দাম কত?

আপাতত ফিলিপিন্সের বাজারে Nokia 300 Charge ফোনটি লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে ফিলিপিন্সের মুদ্রায় ২,১৯০। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩,৪০০ টাকা। Black, Green এবং Sandstone—এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে।

৩৭ ঘণ্টা পর্যন্ত টকটাইম

ফোনটির মাপ ১৩৬.৫৫ x ৫৫ x ১৪.৯৪ মিলিমিটার। ওজন ১৩৮ গ্রাম। রয়েছে ৩,৭০০mAh-এর রিমুভেবল ব্যাটারি। HMD-র দাবি, একবার চার্জে ফোনটি সর্বোচ্চ ৩৭ ঘণ্টা কথা বলার সুযোগ দেবে। স্ট্যান্ডবাই টাইম হতে পারে প্রায় ৪০ দিন। (Nokia 300 Charge)

রিভার্স চার্জিংয়ের জন্য ফোনের ডান দিকে রয়েছে একটি আলাদা বাটন। USB Type-C পোর্টের মাধ্যমে সর্বোচ্চ ১০ ওয়াটে অন্য ডিভাইস চার্জ করা যাবে। একই পোর্ট দিয়ে ফোনের ব্যাটারিও চার্জ হবে।

২.৪ ইঞ্চির ডিসপ্লে

Nokia 300 Charge-এ রয়েছে ২.৪ ইঞ্চির QVGA ডিসপ্লে। সঙ্গে রয়েছে QVGA রেজোলিউশনের রিয়ার ক্যামেরা। ফোনটি চালাবে HMD-এর S30+ সফটওয়্যার। প্রসেসর হিসেবে রয়েছে Unisoc SC6531E। সঙ্গে ৪MB RAM এবং ৪MB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ড ব্যবহার করে স্টোরেজ ৩২GB পর্যন্ত বাড়ানো যাবে। (Nokia 300 Charge)

ফোনটি শুধু GSM 900/1800 2G নেটওয়ার্ক সমর্থন করে। উপরে রয়েছে আলাদা টর্চও। HMD-এর দাবি, এটি সাধারণ ক্যামেরা ফ্ল্যাশ নয়, বরং ফোনের সঙ্গে দেওয়া একটি আসল টর্চ।

এর আগে Nokia 235 4G (2026), Nokia 215 4G (2026), Nokia 210 4G এবং Nokia 200 4G-এর মতো একাধিক AI ফিচার ফোনও ঘোষণা করেছে সংস্থাটি। ওই ফোনগুলিতে ভয়েস কমান্ডের জন্য রয়েছে আলাদা AI অ্যাসিস্ট্যান্ট বাটন। (Nokia 300 Charge)

আরও পড়ুন :- আরও সুরক্ষিত WhatsApp, হ্যাকিং রুখতে বড় পদক্ষেপ সংস্থার


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment