রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘বাই বাই পাপা’ বলেই মারণঝাঁপ, এক মুহূর্তে নিজেকে শেষ করলেন তরুণী

Published on: September 6, 2026
Young Women Jumped from Bridge
---Advertisement---

মেলা থেকে বাড়ি ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সেতুর উপর দাঁড়িয়ে আচমকাই চেনাব নদীতে ঝাঁপ দিলেন এক তরুণী। ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার প্রেম নগর সেতুর। মৃতদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিল ওই তরুণী, তার তদন্ত করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তরুণীর নাম পায়েল দেবী। বাবা কিষাণ লাল। স্থানীয় একটি মেলা থেকে গ্রামের পরিচিত এক ব্যক্তির মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন পায়েল। পথে আচমকাই তাঁর ওড়না মোটরবাইকের সঙ্গে আটকে যায়। বিষয়টি বুঝতে পেরে বাইক থামান ওই ব্যক্তি। কিন্তু পায়েলের ওড়না ছাড়ানোর পরই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। (Young Women Jumped from Bridge)

অভিযোগ, সেই সময় পায়েল প্রেম নগর সেতুর একেবারে ধারের দিকে চলে যান। সেখানে থাকা কয়েক জনের সঙ্গে কথা বলে তিনি জানান, তিনি নিজের জীবন শেষ করে দিতে চান। বিষয়টি বুঝতে পেরে সেতুতে থাকা লোকজন তাঁকে অনেক বোঝানোর চেষ্টা করেন। তাঁকে এমন কোনও পদক্ষেপ না নেওয়ার জন্য অনুরোধও করেন তাঁরা।

একার হাতে করেছেন নদী সাফ, ২১ বছরের বিট্টুর প্রশংসায় কেভিন পিটারসন

এর মধ্যেই পায়েলের সঙ্গে থাকা ওই ব্যক্তি তাঁর বাবাকে ফোন করে গোটা বিষয়টি জানান। বাবার সঙ্গে ফোনে কথা বলেন পায়েলও। সেই কথোপকথনে বাবাকে তিনি জানান, নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তরুণী এরপর তাঁর বাবাকে বিদায় জানিতেই সেতু থেকে নীচে বয়ে চোকা চেনাব নদীতে ঝাঁপ দেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF) এসে নদীতে তল্লাশি শুরু করেন। তবে এখনও পর্যন্ত তরুণীর দেহ পাওয়া যায়নি। কী কারণে ওই তরুণী এমন চরম সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পিছনে কোনও পারিবারিক কারণ বা তরুণীর কোনও মানসিক সমস্যা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। (Young Women Jumped from Bridge)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “‘বাই বাই পাপা’ বলেই মারণঝাঁপ, এক মুহূর্তে নিজেকে শেষ করলেন তরুণী”

Leave a Comment