রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

একার হাতে করেছেন নদী সাফ, ২১ বছরের বিট্টুর প্রশংসায় কেভিন পিটারসন

Published on: September 6, 2026
---Advertisement---

নদীর জলে নেমে এক যুবককে আবর্জনা তুলতে দেখা যাচ্ছে। হাতে নেই গ্লাভস। পায়ে নেই বুট। এমনকি সাঁতারও জানেন না তিনি। তবু থামেননি। দিনের পর দিন নিজের হাতে পরিষ্কার করেছেন দূষিত নদী। মধ্যপ্রদেশের বিওরার অজনার নদীর এই ছবি ছড়িয়ে পড়তেই নজরে পড়েছে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসনের। সেই বিট্টু তবাহির কাজ দেখে প্রশংসা করলেন তিনি।(Bittu Tabahi)

কে এই বিট্টু?

‘বিট্টু তবাহি’-র আসল নাম সুরেন্দ্র সিং চৌধুরী। মধ্যপ্রদেশের রাজগড় জেলার বিওরার বাসিন্দা তিনি। বয়স ২১ বছর। স্থানীয় এক মন্দিরের কাছে অজনার নদীর জলে জমেছিল প্লাস্টিক, আবর্জনা, শ্যাওলা ও পলি। ছড়াচ্ছিল দুর্গন্ধও। সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নদী পরিষ্কারের সিদ্ধান্ত নেন বিট্টু। (Bittu Tabahi)

২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে শুরু হয় তাঁর অভিযান। প্রথমে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়েছিলেন। পরে প্রায় একাই কাজ চালিয়ে যান। সাঁতার না জানলেও নদীতে নেমে হাত দিয়ে তুলে আনেন বিপুল পরিমাণ আবর্জনা। পরিষ্কারের সরঞ্জাম ও ডাস্টবিন কিনতে নিজের টাকাও খরচ করেন। বন্ধুদের সঙ্গে মিলিয়ে প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়। একসময় হাতে সংক্রমণও হয়েছিল তাঁর। (Bittu Tabahi)

পিটারসেনের প্রশংসা

বিট্টুর কাজের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তাঁকে নিয়ে নানা মন্তব্য হয়। কেউ কেউ অভিযোগ করেন, শুধুমাত্র প্রচারের জন্যই নাকি এই কাজ। তবে তাতে থামেননি বিট্টু। পিটারসেন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে বিট্টুর প্রশংসা করে লেখেন, অন্য কারও অপেক্ষা না করে নিজে দায়িত্ব নেওয়ার উদাহরণ তিনি। বিট্টুর পদবি ‘তবাহি’-র অর্থ ধ্বংস। আর সেই বিট্টুই এবার জলদূষণ ‘ধ্বংস’ করার কাজে নেমেছেন বলে মন্তব্য করেন পিটারসেন। তাঁর মতে, এমন উদ্যোগ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার যোগ্য।

পাশে দ্য ওশান ক্লিনআপের কর্তা

বিট্টুর কাজ নজরে পড়েছে দ্য ওশান ক্লিনআপের প্রতিষ্ঠাতা ও CEO বয়ান স্লাটেরও। এক্স-এ তাঁর কাজের পোস্ট দেখে স্লাট বিট্টুকে নিজের সংস্থায় কাজ করার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন।(Bittu Tabahi)

আরও পড়ুন :- প্রশাসনের ভাষায় বদল, সরকারি কাজ এবার থেকে বাংলায়


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “একার হাতে করেছেন নদী সাফ, ২১ বছরের বিট্টুর প্রশংসায় কেভিন পিটারসন”

Leave a Comment