IPL ২০২৭-এর আগে দলের কোচিং বিভাগে বড়সড় পরিবর্তন আনল চেন্নাই সুপার কিংস (CSK)। পাঁচবারের IPL চ্যাম্পিয়ন দলের কোচিং স্টাফের পাঁচ সদস্যের বিদায়ের কথা ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিনের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এবার বিদায় জানানো হলো ব্যাটিং কোচ মাইক হাসি-সহ একাধিক অভিজ্ঞ মুখকে। দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ভারতের প্রাক্তন পেসার জাহির খান। (Chennai Super Kings) ২০২৩ সালে শেষবার আইপিএল জিতেছিল চেন্নাই। তারপর থেকে দলের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে। ২০২৪ সালে পঞ্চম স্থানে শেষ করার পর ২০২৫ সালে দশম এবং ২০২৬ সালে অষ্টম স্থানে ছিল CSK। পরপর দু’বছর প্লে-অফে উঠতে না পারার পরই দলকে নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। (Chennai Super Kings)
বিদায় মাইক হাসি-সহ পাঁচ সদস্যের
সোমবার চেন্নাই সুপার কিংসের তরফে দীর্ঘদিনের ব্যাটিং কোচ মাইক হাসির বিদায়ের কথা জানানো হয়। ২০০৮ সালে IPL এর প্রথম মরশুম থেকেই দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ক্রিকেটার হিসেবে CSK-এর হয়ে ছয় মরশুম খেলার পর ২০১৮ সালে ব্যাটিং কোচের দায়িত্ব নেন হাসি। সমাজমাধ্যমে তাঁকে বিদায় জানিয়ে CSK জানিয়েছে, দলের হয়ে তাঁর অবদান, নিষ্ঠা এবং ক্রিকেটারদের তৈরি করার ভূমিকা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। দলের তরফে তাঁকে ‘হাসমিস্টার’ বলে সম্বোধনও করা হয়েছে। (Chennai Super Kings)
হাসি ছাড়াও বিদায় নিচ্ছেন বোলিং কোচ এরিক সাইমন্স, শক্তি ও ফিটনেস প্রশিক্ষক গ্রেগ কিং, ফিজিওথেরাপিস্ট টমি সিমসেক এবং সহকারী ব্যাটিং কোচ রাজীব কুমার। পাশাপাশি, ফিল্ডিং কোচ জেমস ফস্টারও ২০২৭ সালের মরশুমে দলের কোচিং বিভাগে থাকছেন না।
ফ্লেমিংয়ের জায়গায় জাহির, বোলিং কোচ মোহিত
দীর্ঘদিনের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর তাঁর জায়গায় জাহির খানকে প্রধান কোচ করেছে চেন্নাই। আগামী মরশুমই হবে সিএসকের সঙ্গে জাহিরের প্রথম দায়িত্ব। (Chennai Super Kings)
অন্যদিকে, এরিক সাইমন্সের পরিবর্তে ভারতের প্রাক্তন পেসার মোহিত শর্মাকে বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে, সহকারি কোচ করা হয়েছে অ্যালবি মর্কেলকে। একাধিক নতুন মুখকে নিয়ে IPL ২০২৭-এ ঘুরে দাঁড়ানোই এখন পাঁচবারের চ্যাম্পিয়নদের লক্ষ্য। (Chennai Super Kings)












