দলীপ ট্রফির ফাইনালে ব্যাট হাতে ঝড় তুলেও অল্পের জন্য হাফ-সেঞ্চুরি হাতছাড়া করলেন ১৫ বছরের (Vaibhav Sooryavanshi) বৈভব সূর্যবংশী। তবে ৪৪ রানের ইনিংসের মাঝেই তাঁকে ঘিরে তৈরি হল ম্যাচের অন্যতম আলোচিত মুহূর্ত। দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক বর্মার সঙ্গে তরুণ ব্যাটারের কথোপকথন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।
কী বলেছিলেন তিলক বর্মা?
রবিবার দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন (Vaibhav Sooryavanshi) বৈভব। এমনকি ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজকেও বাউন্ডারি মেরে চাপে ফেলেন তিনি। সেই সময়ই তিলককে বলতে শোনা যায়, “কী ইয়ার, ইয়ে ভাইস-ক্যাপ্টেন?” অর্থাৎ, ‘কী ব্যাপার, এই ভাইস-ক্যাপ্টেন?’
🚨 Tilak sledged Vaibhav 🚨
— Pratyush Halder (@pratyush_no7) September 6, 2026
Tilak 🗣️ — “Kya yaar Vice Captain (what is this Vice Captain)”
Soon after it Vaibhav got dismissed. Maybe it was just a casual banter but it didn't look like that in screen.
Adapting such strategies to distract a 15 Y old is pathetic. 👎…
ঘটনাটি দেখে বোঝা যায়, তিলকের মন্তব্য খুব একটা গুরুতর স্লেজিং ছিল না। কিছুক্ষণের মধ্যেই দু’জনকে হাসতেও দেখা যায়। যদিও সোশ্যাল মিডিয়ায় ১৫ বছরের ব্যাটারকে এভাবে স্লেজিং করার জন্য তিলকের সমালোচনা করেছেন অনেক সমর্থক।
Vaibhav Sooryavanshi: ৪৪ রানে থামল বৈভবের ইনিংস
এর কিছুক্ষণ পরেই দক্ষিণাঞ্চলের পেসার চামা ভি মিলিন্দের বলে আউট হয়ে যান বৈভব। তাঁর ৪৪ রানের ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছয়। ফলে আরও একটি অর্ধশতরান থেকে বঞ্চিত হন তিনি।
অন্যদিকে ওপেনার অভিমন্যু ঈশ্বরন ৮৬ বলে ৭২ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও একটি ছয়। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পর অবশ্য রান-আউট হয়ে ফেরেন তিনি।
Vaibhav Sooryavanshi: সেমিফাইনালে রেকর্ড গড়েছিলেন বৈভব
এর আগে সেমিফাইনালে ৫৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দলীপ ট্রফিতে অর্ধশতরান করা সর্বকনিষ্ঠ ব্যাটার হয়েছিলেন বৈভব। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৮১ বলে ৯২ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৪০ রান। ফলে ফাইনালেও তাঁর ব্যাট থেকে বড় ইনিংসের প্রত্যাশা থাকছেই।
একার হাতে করেছেন নদী সাফ, ২১ বছরের বিট্টুর প্রশংসায় কেভিন পিটারসন












1 thought on “দলীপ ফাইনালে ১৫ বছরের বৈভবকে তিলকের স্লেজিং, তারপরই কী ঘটল মাঠে?”