আজ বিধানসভায় দাঁড়িয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বামপন্থী রাজনীতি, ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ শ্লোগান থেকে বাগেশ্বর বাবার ছবি পোড়ানো—সবকিছু নিয়েই কড়া বার্তা দিলেন তিনি। এমনকি ‘শারদোৎসব’ নয়, ‘দুর্গাপুজো’ লিখতেই হবে, না হলে পুজোর স্টল করতে দেওয়া হবে না বলেও কার্যত নির্দেশের সুরে মন্তব্য করেন শুভেন্দু।
Suvendu Adhikari: ‘দুর্গাপুজো না লিখলে স্টল করতে দেবেন না’
বিধানসভায় শুভেন্দু বলেন, বামপন্থীরা সনাতন ধর্মকে শুধুমাত্র ‘কালচারাল’ বিষয় হিসেবে দেখেন। তাঁর দাবি, পুজো কমিটিগুলিকে বলা হবে—কোনও কমিউনিস্ট সংগঠন স্টল করতে এলে সেখানে ‘দুর্গাপুজো’র পরিবর্তে ‘শারদোৎসব’ লেখা থাকলে সেই স্টল করতে দেওয়া হবে না।
যাদবপুরে ‘আজাদি’ শ্লোগান নিয়ে হুঁশিয়ারি
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’, ‘ভারত তেরে টুকরো হোঙ্গে’, ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘রেড স্যালুট কমরেড’-এর মতো দেওয়াল লিখন ও শ্লোগান নিয়েও সরব হন তিনি। (Suvendu Adhikari) তাঁর হুঁশিয়ারি, এ ধরনের কার্যকলাপ বরদাস্ত করা হবে না। ‘আমরাই টুকরো করে দেব আপনাদের’ বলেও তীব্র আক্রমণ শানান শুভেন্দু। নকশালদের ‘বীজ উপড়ে ফেলার’ সঠিক সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
সুপ্রিম কোর্টের রক্ষাকবচ উঠতেই গ্রেফতার অভিষেকের আপ্তসহায়ক
Suvendu Adhikari: JUTA-র অধ্যাপকদের নিশানায়
বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসন সংক্রান্ত সংশোধনী বিল প্রসঙ্গে বলতে গিয়ে JUTA-র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর দাবি, নতুন বিশ্ববিদ্যালয়গুলিতে পুরনো বিশ্ববিদ্যালয়ের ‘তথাকথিত পণ্ডিত’ ও শিক্ষাকর্মীদের পাঠিয়ে সেগুলিকে শক্তিশালী করা হবে। ‘ব্রেন ওয়াশ’ করা হচ্ছে অভিযোগ তুলে সংশ্লিষ্টদের ‘কড়া মাপের ওষুধ’ দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। নাম না করে বামফ্রন্টকে আক্রমণ করে শুভেন্দু বলেন, “আপনাদের এত জ্ঞান, এত আন্তর্জাতিক বুদ্ধি। কমরেড লেনিন, কমরেড মার্কস, চে গুয়েভারা…কৃষকের রাজত্বের কথা, শ্রমিকের রাজত্বের কথা বলেন। সমাজবাদ প্রতিষ্ঠা করতে চান।” অধ্যাপকদের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সমাজতন্ত্র আনতে গেলে পুরনো ইউনিভার্সিটি থেকে নতুন ইউনিভার্সিটিতে পাঠাব। তাদের বিরাট মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে চাই। আপত্তির কী আছে।”
গোপাল সেন হত্যাকাণ্ডে কমিশনের ইঙ্গিত
সত্তরের দশকের নকশাল আন্দোলনের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য গোপাল সেনকে ক্যাম্পাসে কুপিয়ে হত্যার প্রসঙ্গও তোলেন (Suvendu Adhikari) শুভেন্দু। প্রয়োজনে ওই ঘটনার ইতিহাস খতিয়ে দেখতে কমিশন বসানোর ইঙ্গিত দেন তিনি। একইসঙ্গে JUTA-র সদস্যদের অতীতের ‘সব ইতিহাস’ বের করার হুঁশিয়ারি দেন।
Suvendu Adhikari: বাগেশ্বর বাবার ছবি পোড়ানো নিয়েও কড়া বার্তা
ভবানীপুর থানার সামনে বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর প্রসঙ্গ তুলে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার কথাও জানান শুভেন্দু। পাশাপাশি বামেদের ৩৪ বছরের শাসনকাল ও ‘আড়াই হাজার পার্টি অফিস’ এবং চাকরি দেওয়ার অভিযোগের হিসাবও সামনে আনার হুঁশিয়ারি দেন তিনি। উপনির্বাচনের পর বিধানসভায় তাঁদের সংখ্যা আরও বাড়বে বলেও দাবি করেন শুভেন্দু।











