(Induction Fulka Roti) গ্যাসের বদলে ইনডাকশন ব্যবহার করছেন? নিরাপত্তা, বিদ্যুতের খরচ নিয়ন্ত্রণ কিংবা গ্যাস সিলিন্ডারের ঝামেলা—কারণ যাই হোক, বর্তমানে অনেকের রান্নাঘরেই এখন ইনডাকশনের ব্যবহার বাড়ছে। কিন্তু প্রশ্ন একটাই—গ্যাসের আঁচ ছাড়া কি রুটি আগের মতো ফুলবে? উত্তর, অবশ্যই ফুলবে। শুধু আটা মাখা থেকে তাওয়া গরম করা এবং শেষ মুহূর্তের চাপ দেওয়ার কৌশলে সামান্য বদল আনতে হবে।
১. নরম ডো-ই প্রথম শর্ত
(Induction Fulka Roti) দু’কাপ আটা, ইচ্ছে হলে এক চিমটি নুন এবং প্রায় তিন চতুর্থাংশ থেকে ১ কাপ হালকা গরম জল নিন। অল্প অল্প করে জল দিয়ে মেখে নরম, সামান্য আঠালো ডো তৈরি করুন। ৫–৬ মিনিট ভালো করে মেখে শেষে এক চা-চামচ তেল বা ঘি মিশিয়ে দিন। তারপর অন্তত ১৫–২০ মিনিট ঢেকে রাখুন। এতে গ্লুটেন রিল্যাক্স করে ফলে রুটি নরম থাকে। শক্ত ডো হলে ইনডাকশনে রুটি সহজেই শক্ত হয়ে যায়।
২. সঠিক তাওয়া, ঠিক আঁচ প্রয়োজন
সমতল, ইনডাকশন উপযোগী তাওয়া ব্যবহার করুন। কাস্ট আয়রন বা ভারী লোহার তাওয়া এক্ষেত্রে সবচেয়ে ভালো; নন-স্টিকও ব্যবহার করা যায়। ইনডাকশন ৭–৮-এ রেখে ৩–৪ মিনিট গরম করুন। কয়েক ফোঁটা জল দিয়ে পরীক্ষা করুন—২–৩ সেকেন্ডে শুকিয়ে গেলে তাওয়া প্রস্তুত। কম আঁচে রুটি চ্যাপ্টা থাকবে, বেশি গরমে পুড়ে যেতে পারে।
৩. সমান করে রুটি বেলুন
(Induction Fulka Roti) টেবিল-টেনিস বলের চেয়ে একটু ছোট লেচি নিয়ে হালকা শুকনো আটা ছিটিয়ে ১৮–২০ সেমি পাতলা, সমান গোল করে বেলুন। অতিরিক্ত শুকনো আটা ঝেড়ে ফেলুন। পাতলা-মোটা অসমান হলে রুটি ঠিকমতো ফুলবে না। মনে রাখবেন, রুটি বেলার সময় খুব বেশি শুকনো আটা ব্যবহার করবেন না।
৪. দু’বার সেঁকে নিন
গরম তাওয়ায় রুটি দিয়ে ১০–১৫ সেকেন্ড পর ছোট বুদবুদ উঠলে উল্টে দিন। দ্বিতীয় দিক ৩০–৪৫ সেকেন্ড সেঁকে হালকা বাদামি দাগ এলে ফের প্রথম দিকটি ওপরে আনুন।
৫. কাপড়ের চাপেই আসবে ফুলকো ভাব
ইনডাকশন সর্বোচ্চ ৯–১০-এ দিন। পরিষ্কার, শুকনো সুতির কাপড় কয়েকবার ভাঁজ করে রুটির চারপাশের কিনারায় গোল করে হালকা কিন্তু দৃঢ়ভাবে চাপ দিন। মাঝখানে জোরে চাপবেন না। এতে ভাপ আটকে রুটি ১০–১৫ সেকেন্ডের মধ্যে ফুলে উঠবে। ফুলে গেলেই তুলে নিন। ছোট ছিদ্র হলে দ্রুত কাপড় দিয়ে সেটি চেপে দিন।
(Induction Fulka Roti) শেষে ঘি মাখিয়ে ঢাকা পাত্রে বা নরম কাপড়ে রাখলে রুটি নরম থাকবে। এক-একটি রুটি তৈরি হতে প্রায় এক মিনিটই লাগে। রুটির মাঝে তাওয়া অতিরিক্ত গরম হলে কয়েক সেকেন্ড আঁচ কমিয়ে নিন।
বুকে ব্যথা মানেই কি হার্ট অ্যাটাক?













1 thought on “গ্যাস নয়, ইনডাকশনেই হবে নরম ফুলকো রুটি; মেনে চলুন এই সহজ ৫টি কৌশল”