রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ষষ্ঠী থেকে দশমী, কবে কোন তিথি? জেনে নিন দুর্গাপুজো ২০২৬-এর নির্ঘণ্ট

Published on: September 20, 2026
durga puja 2026
---Advertisement---

হাতে মাত্র আর কয়েকটা দিন। বাঙালির সবচেয়ে বড় উৎসব, দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। এখন থেকেই সকলে জানতে চাইছেন, কবে মহাষষ্ঠী, কখন নবপত্রিকা স্নান, অষ্টমীর সন্ধিপুজোই বা কখন? পুজোর দিন গোনার পাশাপাশি সবার নজর রয়েছে পঞ্জিকার পাতায়। দেখে নিন দুর্গাপুজো ২০২৬-এর পুজো নির্ঘণ্ট (durga puja 2026)।

durga puja 2026: দেবীর আগমন-গমন

এবার দেবী আসবেন ঘটকে। শাস্ত্র মতে দেবী ঘটকে এলে প্রাকৃতিক দুর্যোগ, খরা বা ফসল নষ্ট এবং খাদ্যসঙ্কটের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সামাজিক বিশৃঙ্খলা বাড়তে পারে। তবে দেবী কৈলাসে ফিরবেন নৌকায়। যা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। শাস্ত্র মতে, এতে ফসল বৃদ্ধি ও সুখ-সমৃদ্ধি বজায় থাকে (durga puja 2026)।

পুজোর নির্ঘণ্ট (সূর্য-সিদ্ধান্ত মতে)

ষষ্ঠী—১৬ অক্টোবর, শুক্রবার
বাংলার ২৮ আশ্বিন অর্থাৎ ১৬ অক্টোবর শুক্রবার রাত ১টা ৪২-এ ষষ্ঠী তিথি শুরু। ষষ্ঠী তিথি শেষ হচ্ছে ১৭ অক্টোবর রাত ৩টে ৪৬। সন্ধ্যে দেবীর বোধন। অর্থাৎ, সাড়ে ৮টার মধ্যে সেরে ফেলতে হবে ষষ্ঠী পুজো সংকল্প।

সপ্তমী —১৭ -১৮ অক্টোবর

এবার সপ্তমী তিথি দুদিন। সপ্তমী শুরু বাংলার ২৯ আশ্বিন অর্থাৎ ১৭ অক্টোবর শনিবার রাত ৩টে ৪৬ মিনিটে। শনিবার সারারাত থাকছে সপ্তমী তিথি। পরের দিন সকাল ৭টা ৪ এর পর থেকে দুর্গাদেবীর নবপত্রিকা স্নান শুরু।

মহাষ্টমী —১৯ অক্টোবর, রবিবার

১ কার্তিক অর্থাৎ ১৮ অক্টোবর রবিবার সকাল ৫ টা ৫৩ মিনিটে অষ্টমী তিথি শুরু। অষ্টমী তিথি শেষ হচ্ছে ১৯ অক্টোবর সোমবার সকাল ৭টা ৫০ মিনিটে। ১৮ অক্টোবর সকাল ৭টা ৫ মিনিট থেকে অষ্টমীর অঞ্জলী শুরু। রাতে নির্দিষ্ট সময়ে দেবীর অর্ধরাত্রাবিহিত পুজোর কথাও উল্লেখ রয়েছে। পঞ্জিকা অনুযায়ী ১৯ অক্টোবর সকাল ৭টা ২৬ মিনিট থেকে ৮টা ১৪-এর মধ্যে সন্ধিপুজো হবে।

মহানবমী —২০ অক্টোবর, মঙ্গলবার


বাংলা ক্যালেন্ডার অনুসারে ২ কার্তিক অর্থাৎ ১৯ অক্টোবর সোমবার সকাল ৭টা ৫০ মিনিটে শুরু নবমী তিথি। তিথি শুরু ১৯ অক্টোবর সোমবার সকাল ৭টা ৫০ মিনিটে। তিথি শেষ হচ্ছে ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা ৩১ মিনিটে।

বিজয়া দশমী —২১ অক্টোবর, বুধবার

বাংলা ক্যালেন্ডার অনুসারে ৩ কার্তিক, বুধবার বিজয়া দশমী। দেবীর বিসর্জনের মধ্য দিয়েই শেষ হবে চার দিনের পুজোর মূল পর্ব। দশমীর দিনই পুজোর আনুষ্ঠানিক সমাপ্তি।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment