রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চিনি ও আনাজের দামে নাজেহাল গেরস্ত, গড়িয়াহাট বাজারে হানা EB-র

Published on: September 22, 2026
---Advertisement---

সাধারণ মানুষের পকেটে টান পড়া চড়া বাজারদর নিয়ন্ত্রণে এবার সরাসরি আসরে নামল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB)। মঙ্গলবার, সকাল ১০টা নাগাদ গড়িয়াহাট বাজারে আচমকাই পরিদর্শনে আসেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (EB) আধিকারিকরা। বাজারের বিভিন্ন মুদির দোকান, কাঁচা সবজি ও মাছের বাজারে গিয়ে আচমকা হানা দেন তাঁরা। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে শাকসবজি বা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে সরাসরি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তাঁরা (EB raids Gariahat market)।

EB raids Gariahat market: বেশি দামে চিনি-পেঁয়াজ বিক্রির অভিযোগ

ইবি সূত্রে খবর, গড়িয়াহাট বাজারে চিনি, পেঁয়াজ-সহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য নির্ধারিত দামের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন EB আধিকারিকরা। নজরদারি চলার সময়ে বাজারে বেশি দামে পণ্য বিক্রির তথ্য সামনে এসেছে EB আধিকারিকদের। পরিদর্শনের সময় বেশ কয়েকজন বিক্রেতার কাছে পণ্য কেনার বিল চাওয়া হয়। অভিযোগ, কয়েকজন বিক্রেতা সেই বিলও দেখাতে পারেননি। কেন পণ্য বেশি দামে বিক্রি করা হচ্ছে এবং পণ্য কোথা থেকে কেনা হয়েছে, সেই সংক্রান্ত প্রশ্নের উত্তর তাঁদের কাছ থেকে জানতে চান আধিকারিকরা।

বিক্রেতাদের হুঁশিয়ারি

সঠিকভাবে উত্তর দিতে না পারায় কয়েকজন বিক্রেতাকে সতর্ক করা হয় বলে সূত্রের খবর। বেশি দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গড়িয়াহাট বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে নজরদারি আগামী দিনেও চলবে বলে EB সূত্রে জানা গিয়েছে।

সরকার বদলের পর থেকেই রাজ্যের বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছেন EB আধিকারিকরা। প্রশাসনের স্পষ্ট বার্তা, সরকারের নির্ধারিত মূল্য মেনেই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি করতে হবে। অন্যথায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে পণ্য বাজেয়াপ্ত ও গ্রেফতারির মতো ব্যবস্থাও নেওয়া হবে। এই নজরদারি ও অভিযান আগামী দিনেও নিয়মিত জারি থাকবে বলে জানানো হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “চিনি ও আনাজের দামে নাজেহাল গেরস্ত, গড়িয়াহাট বাজারে হানা EB-র”

Comments are closed.