রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পুজোয় ‘হাসপাতাল অ্যাপ’ নিয়ে বিশেষ ঘোষণা দেবাশিস ধরের, কী জানালেন সোনারপুর উত্তরের বিধায়ক?

Published on: September 25, 2026
Debasish Dhar
---Advertisement---

(Debasish Dhar) হাসপাতাল কোথায়, কতটা দূরে, বেড পাওয়ার সম্ভাবনা কতটা, কোন কোন চিকিৎসক রয়েছেন, কী কী পরিষেবা মিলবে—জরুরি সময়ে এমন তথ্য পেতে যাতে মানুষকে আর হয়রান হতে না হয়, সেই লক্ষ্যেই নতুন হাসপাতাল অ্যাপ আনার পরিকল্পনার কথা জানালেন সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর। পুজোর সময় অ্যাপটির টিজার বিভিন্ন মণ্ডপে দেখানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

এক প্ল্যাটফর্মে সরকারি-বেসরকারি হাসপাতাল

(Debasish Dhar) দেবাশিস ধরের কথায়, “অ্যাপে সরকারি ও বেসরকারি—দুই ধরনের হাসপাতালই থাকবে। কোথায় কী চিকিৎসা হয়, কোন ডাক্তার রয়েছেন, কী ধরনের ওষুধ পাওয়া যায়, হাসপাতাল কত দূরে এবং কীভাবে সেখানে যাওয়া যাবে—সব তথ্য থাকবে।” তাঁর দাবি, সরকারি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য বিমা বা সরকারি সুবিধা ব্যবহার করে বেসরকারি হাসপাতালেও চিকিৎসার সুযোগ সম্পর্কে তথ্য মিলবে।

হাসপাতাল তৈরির পরিকল্পনা

বিধায়ক জানান, সোনারপুরের কামরাবাদ জিপি এলাকায় প্রায় ৩০০ বিঘা জমি রয়েছে। সেখানে দু’-তিনটি হাসপাতাল তৈরির পরিকল্পনা রয়েছে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের মতো বড় ট্রাস্টের সঙ্গে CSR ফান্ডের মাধ্যমে হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, গৌতম আদানির ২০০০ বেডের হাসপাতালেও ১০০০ বেডে বিনামূল্যে চিকিৎসার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও তিনি (Debasish Dhar) ডাক্তার প্রসঙ্গে বলেন, “আমরা জানি না গত কয়েক বছরের যে ডাক্তারগুলো নিয়োগ করা হয়েছে, শিক্ষা দপ্তরের মতো সেখানেও কী ধরনের গুণগত মান রয়েছে সেটা নিয়ে চিন্তার বিষয় রয়েছে। সঠিক ডাক্তার দিয়ে সঠিক চিকিৎসা করা গুরুত্বপূর্ণ। “

নভেম্বরেই ৭ পুরসভায় ভোটের ইঙ্গিত, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠকে কমিশন

চাকরি ও কৃষিতেও একাধিক উদ্যোগ

জব ফেয়ার ধারাবাহিকভাবে চালানোর কথা জানিয়ে দেবাশিস ধর বলেন, “মাসে ১০০ থেকে ১৫০ জনকে চাকরি দেওয়ার পরিকল্পনা নিয়েছি।” পাশাপাশি লোন ফেয়ারে প্রায় ২০টি আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাঙ্কের মাধ্যমে ব্যবসা ও স্টার্টআপের জন্য ঋণের উদ্যোগের কথা জানান। (Debasish Dhar)

কৃষিক্ষেত্রে উন্নত চাষ, সরকারি সুবিধা, ইন্টিগ্রেটেড ফার্মিং এবং ভবিষ্যতে রফতানিমুখী কৃষির জন্য অ্যাপ বা উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও বলেন তিনি।

ওয়েটল্যান্ড ঘিরে ইন্টিগ্রেটেড মডেলের ভাবনা

(Debasish Dhar) তিনি বলেন, “বিগত সরকার কিছু জমি মাফিয়া, মাটি মাফিয়া তৈরি করে সবই অবৈধভাবে বিক্রি করেছে এবং বেআইনিভাবে দখল করে দোকানপাট বসিয়ে দিয়েছে। মাটি চুরি প্রচুর করেছে।” তাঁর সোনারপুর উত্তরের জলাভূমিকে ঘিরে মাছ চাষ, ইকো-ট্যুরিজম, মাছ প্রক্রিয়াকরণ, মেডিসিনাল প্ল্যান্ট, ভাসমান সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে এবং এ বিষয়ে বিদেশী বিনিয়োগ জোগাড় করেছেন তিনি। এরপর গোশালা, ফুড প্রসেসিং, টেক্সটাইল ও কেরালার অনুকরণে আয়ুর্বেদা-ওয়েলনেস সেন্টার তৈরির পরিকল্পনার কথা জানান বিধায়ক। তাঁর দাবি, এই প্রকল্পগুলিতে বাইরের বিনিয়োগ আনার উদ্যোগও হয়েছে। তিনি আশাবাদী আগামী দিনে এই সব সেক্টরে প্রচুর চাকরির সুযোগ তৈরি হবে।

পুজোর আগে রাস্তা মেরামতের আশ্বাস

রাস্তা প্রসঙ্গে (Debasish Dhar) তিনি জানান, “সমস্যাটা হচ্ছে বর্ষাকালে কোন রকমের টেন্ডারিং হয় না। শুধু প্যাচ রিপেয়ার করেই চালাতে হচ্ছে।” ইতিমধ্যেই কয়েকটি রাস্তার মেরামতির কাজ শুরু হয়ে গেছে। সোনারপুর-রাজপুর পুরসভা এলাকায় রাস্তার জন্য ৭২ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে ৩২ কোটি টাকার টেন্ডার হয়েছে।“পুজোর আগে অন্তত ন্যূনতম মেরামতির কাজ হবে। পুজোর পর কাজের গতি আরও বাড়বে,” বলেন তিনি।

রোমের মঞ্চে মিজোরামের কৃষক, স্ট্রবেরি চাষে বদলে গেল জীবন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “পুজোয় ‘হাসপাতাল অ্যাপ’ নিয়ে বিশেষ ঘোষণা দেবাশিস ধরের, কী জানালেন সোনারপুর উত্তরের বিধায়ক?”

Comments are closed.