ভারতের তারকা ব্যাটার (Virat Kohli) বিরাট কোহলি জানিয়ে দিলেন, ২০২৭ সালের আইসিসি পুরুষদের ODI বিশ্বকাপই ভারতের হয়ে তাঁর শেষ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা-সহ আফ্রিকার মাটিতে হতে চলা এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে এখন থেকেই নিজের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন কিং কোহলি। বিশ্বকাপ জিততে প্রয়োজন হলে সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত তিনি।
Virat Kohli: ‘সবকিছু উজাড় করে দিতে চাই’
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ODI সিরিজের আগে জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, “আমার জন্য, ভারতের হয়ে এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে। আর সেটাই আমার প্রেরণা। আমি মাঠে নিজের সবটুকু উজাড় করে দিতে চাই।” এরপরই তিনি যোগ করেন, “আর অবশ্যই, লক্ষ্য একটাই—বিশ্বকাপ জেতা। আর সেই লক্ষ্য পূরণ করতে যা কিছু করার দরকার, আমি তার জন্য সম্পূর্ণ প্রস্তুত।”
কোহলির মতে, ৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনও ফরম্যাটের থেকে আলাদা। বিদেশের মাটিতে ১০টি ম্যাচে সেই তীব্রতা ধরে রাখা অত্যন্ত কঠিন বলেও উল্লেখ করেন তিনি।
Virat Kohli: শেষ বিশ্বকাপ জয়ের লক্ষ্য
২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন কোহলি। ২০২৩ সালে ঘরের মাঠে ভারত রানার্স আপ হয়। এবার ২০২৭ সালে আরও একবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামতে চান তিনি। ইতিমধ্যেই টি২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের পর। ২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন। ফলে এখন আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মূল ফোকাস ODI।
নজরে দুর্দান্ত ODI রেকর্ড

বিশ্বকাপে ৩৭টি ODI ম্যাচে কোহলির সংগ্রহ ১,৭৯৫ রান। গড় ৫৯.৮৩, রয়েছে ৫টি শতরান ও ১২টি অর্ধশতরান। তাঁর সর্বোচ্চ স্কোর ১১৭। সামগ্রিক ODI কেরিয়ারে ৩০২ ইনিংসে ১৪,৯৪১ রান করেছেন তিনি। গড় ৫৮.৫৯, শতরান ৫৪টি এবং অর্ধশতরান ৭৯টি। সর্বোচ্চ ১৮৩, স্ট্রাইক রেট ৯৩.৯৫।
টি ২০ বিশ্বকাপেও (Virat Kohli) কোহলির রেকর্ড নজরকাড়া। ৩৫ ম্যাচে ১,২৯২ রান করেছেন তিনি। গড় ৫৮.৭৩। রয়েছে ১৫টি অর্ধশতরান এবং দু’বার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
শুরু হচ্ছে ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি

রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হচ্ছে ভারতের তিন ম্যাচের ODI সিরিজ। এই সিরিজকেই ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে দেখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। (Virat Kohli) কোহলির সঙ্গে রোহিত শর্মার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোহিতও জানিয়েছেন, তাঁর ICC বিশ্বকাপের লক্ষ্যকে কখনও ‘অসম্পূর্ণ কাজ’ হিসেবে দেখেন না। তাঁর কথায়, “যতদিন খেলছি, ততদিনই সামনে নতুন কিছু পাওয়ার জন্য অপেক্ষা করার থাকে। এবং আমি বিশ্বকাপের দিকেই তাকিয়ে আছি।”
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ODI রবিবার দুপুর ২টোয় শুরু হবে। ম্যাচ দেখা যাবে জিওহটস্টার ও স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
রুপো জিতে ম্যারাথনে ইতিহাস সাওয়ান বারওয়ালের, স্কোয়াশে ব্রোঞ্জ জোৎস্না-ভেলাভানের













1 thought on “২০২৭ বিশ্বকাপই কি শেষ? বড় ইঙ্গিত বিরাটের”
Comments are closed.