মদের দোকানে সাধারণত ক্রেতারা আসেন বোতল কিনতে। কিন্তু রাঁচির ওরমাঞ্জির ব্লক চকে দেখা গেল একেবারে অন্য ছবি। (Viral Video) আচমকাই একটি মাদী বাঁদর ঢুকে পড়ল মদের দোকানে। শুধু ঢুকেই থামেনি, নিজের পছন্দমতো একটি মদের বোতল হাতে তুলে খানিকটা পানও করে ফেলল। এরপর যা হল, তা দেখে কার্যত হতবাক দোকানদার থেকে স্থানীয়রা—দোকানের মধ্যেই দিব্যি ঘুমিয়ে পড়ল বাঁদরটি।
দোকানে ঢুকেই ‘ক্রেতা’ সেজে বাঁদর
ঘটনাটি ঝাড়খণ্ডের রাঁচির ওরমাঞ্জির ব্লক চকের। সূত্র অনুযায়ী, আচমকাই মদের দোকানের ভিতরে ঢুকে পড়ে এক মাদী বাঁদরটি। প্রথমে দোকানের ভিতরে এদিক-ওদিক ঘোরাঘুরি করছিল সে। তারপর নজরে পড়ে মদের বোতল। ব্যস! আর পাঁচজন ক্রেতার মতো বোতল হাতে নিয়ে তার ভিতরের তরল খেয়ে নেয় বাঁদরটি। (Viral Video)
‘হরমুজ’ এবার ‘ট্রাম্প স্ট্রেইট’, ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবের মাঝেই নয়া মানচিত্র আমেরিকার
এক ঢোকে ঘুমের দেশে
(Viral Video) মদ খাওয়ার পরই যেন শরীরে ‘ঘুমের অ্যালার্ম’ বেজে গেল। কিছুক্ষণের মধ্যেই দোকানের ভিতরেই ঝিমোতে শুরু করে বাঁদরটি। শেষ পর্যন্ত সেখানেই শুয়ে পড়ে ঘুমিয়ে যায়। দোকানদারের সামনে তখন অদ্ভুত পরিস্থিতি- দোকানের ভিতর দিব্যি ঘুমোচ্ছে এই অচেনা অতিথি।
শেষে এল উদ্ধারকারী দল
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। পরে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। কোনও রকম আঘাত বা আতঙ্ক তৈরি না করে সাবধানে বাঁদরটিকে দোকান থেকে বের করে আনার চেষ্টা করা হয়।(Viral Video)
বাঁদরের এই ‘হঠাৎ মদের দোকান সফর’ ঘিরে এলাকায় রীতিমতো হাসির রোল পড়ে যায়। মদের দোকানে ঢুকে বোতল খুলে মদ খাওয়া আর শেষে দোকানের ভিতরেই তার ঘুম—সব মিলিয়ে ওরমাঞ্জির এই কাণ্ড এখন স্থানীয়দের মুখে মুখে।
হাতিহলকায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ











1 thought on “মদের দোকানে ঢুকে দুপাত্তর, বাঁদরের কাণ্ডে শোরগোল”
Comments are closed.