(Trump Strait) বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ে ফের উত্তেজনা বাড়ল। ইরানের তরফে ৭ দিনের মধ্যে প্রণালী দিয়ে স্বাভাবিক নৌ চলাচল ফেরানোর প্রস্তাবের পরই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি মানচিত্র প্রকাশ করেছেন, যেখানে হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামে দেখানো হয়েছে। শুক্রবার ট্রুথ সোশ্যালে মানচিত্রটি পোস্ট করেন তিনি।
President Trump posts the renamed Strait of Hormuz to the "Trump Strait", since the U.S. Military has 100% control. Oil is flowing and broke a 6 month record. https://t.co/05B7YhehDx
— Commentary Trump Daily Posts (@TrumpDailyPosts) September 26, 2026
ইরানের ৭ দিনের প্রস্তাব
দ্যা ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, ওয়াশিংটন তেহরানের শর্ত মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজে স্বাভাবিক নৌ চলাচল ফিরতে পারে। প্রস্তাবে আমেরিকা নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা শিথিল এবং লেবানন-সহ যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল।
প্রস্তাব নাকচ ট্রাম্পের
ট্রাম্প ওই কাঠামো প্রত্যাখ্যান করেছেন বলে রিপোর্ট। তিনি জানিয়েছেন, ইরানকে কখনও পরমাণু বোমা অর্জন করতে দেওয়া হবে না। তেহরান তাঁর দাবি মানবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। প্রয়োজনে ফের আমেরিকা বোমাবর্ষণ করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন।
আগেও উঠেছিল ‘আমেরিকান ভূখণ্ড’-এর প্রসঙ্গ
(Trump Strait) হরমুজকে আমেরিকার নিয়ন্ত্রণে নেওয়ার ধারণা অবশ্য নতুন নয়। অগস্টেও ট্রাম্প এমন একটি মানচিত্র পোস্ট করেছিলেন, যেখানে জলপথটিকে ‘নতুন আমেরিকান ভূখণ্ড’ করার ইঙ্গিত ছিল। তিনি বলেছিলেন, অবরোধের মাধ্যমে আমেরিকা কার্যত প্রণালীটি নিয়ন্ত্রণ করছে।
কেন এত গুরুত্বপূর্ণ হরমুজ?
যুদ্ধের আগে বিশ্বের বাণিজ্যিকভাবে পরিবাহিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে যেত। ফলে হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ বেড়েছে। ইরানের প্রস্তাবে তাই প্রণালী খুলে দেওয়াকে অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিলতা এবং পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কূটনৈতিক আলোচনার সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছে। (Trump Strait)
রাষ্ট্রসংঘে হাফিজ সইদ ও জঙ্গি মদত নিয়ে প্রশ্ন, জবাব না দিয়েই চলে গেলেন পাক প্রধানমন্ত্রী













1 thought on “‘হরমুজ’ এবার ‘ট্রাম্প স্ট্রেইট’, ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবের মাঝেই নয়া মানচিত্র আমেরিকার”
Comments are closed.